দুবাই, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের মুদ্রা রিয়ালের মান কমার বিরুদ্ধে বিক্ষোভকারী এবং বৈদেশিক মুদ্রা ব্যবসায়ীদের সঙ্গে বুধবার দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়েছে।
এক সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মান ৪০ শতাংশ কমে যাওয়ায় বিক্ষোভকারীরা কেন্দ্রীয় ব্যাংকের সামনে প্রতিবাদ বিক্ষোভ করে।
বিক্ষোভকারীরা গভার্নরের পদত্যাগ দাবি করে এবং সরকার বিরোধী স্লে¬াগান দেয়। এসময় তারা টায়ার ও আবর্জনার পাত্র জ্বালালে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে।
পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দেশটিতে তেল রপ্তানির আয় কমে যাওয়াসহ ডলারের বিপরীতে রিয়ালের মান স¤প্রতি রেকর্ড পরিমাণ কমেছে। মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে প্রায় ২৫ শতাংশে। মুদ্রার মান পড়ে যাওয়ায় জীবনযাত্রামান কমে যাচ্ছে এবং বেকারত্বের ঝুঁকি দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে প্রায় ১শ’ বিক্ষোভকারী ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সামনে জড়ো হলে দাঙ্গা পুলিশ তাদের ওপর চড়াও হয়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
বিক্ষোভে সমর্থন দিয়ে কেন্দ্রীয় গ্রান্ড বাজারের অনেক দোকানই ঝাঁপি বন্ধ রাখে। মুদ্রা সঙ্কটে সরকারের কাছ থেকে কোনো বিহিতের অভাবে ক্ষুব্ধ হয়েছে আছে ব্যবসায়ীরা।
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ রিয়ালের অবমূল্যায়নের জন্য পশ্চিমা নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন। এ নিষেধাজ্ঞা অর্থনৈতিক যুদ্ধের শামিল বলে অভিযোগ করেন তিনি।
তবে ইরানিরা বেশিরভাগই আহমাদিনেজাদের বিরুদ্ধে অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগ করেছে।
ওদিকে, যুক্তরাষ্ট্রের ভাষ্য, ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় যে কাজ হচ্ছে তারই বহিঃপ্রকাশ ঘটেছে মুদ্রা সঙ্কটের বিরুদ্ধে এ বিক্ষোভের মধ্য দিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪৫ঘ.
bdnews24