ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের স্বাধীনতার রূপকার মহাত্মা গান্ধির ১৪৩তম জন্মবার্ষিকী মঙ্গলবার। সারাজীবন সা¤প্রদায়িক রাজনীতির বিরোধী গান্ধির নেতৃত্বে সংগঠিত আন্দোলনে উপমহাদেশ থেকে ব্রিটিশরা চলে যেতে বাধ্য হয়।
ভারতীয় উপমহাদেশে ব্রিটিশবিরোধী আন্দোলনে নতুন গতি আনে গান্ধির প্রবর্তিত অহিংস পন্থায় ব্রিটিশ সরকারের বিরোধিতা করার নীতি।
এ অঞ্চলে ব্রিটিশ শাসনের অবসান ঘটার পরে তার এ পন্থা ‘অহিংস নীতি’ নামে বিশ্বজুড়ে খ্যাতি পায়। ভারতীয় জাতীয়তাবাদের প্রবর্তকও তিনি। ত
১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাট ঊপকূলীয় অঞ্চলের একটি গ্রামে জন্মগ্রহণ করেন গান্ধি। তার আসল নাম মোহনদাস করমচাঁদ গান্ধি। তার বাবা করমচাঁদ গান্ধি একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ছিলেন।
লন্ডনে আইন বিষয়ে পড়াশোনা করা গান্ধি দক্ষিণ আফ্রিকায় ভারতীয় হিন্দু ও মুসলিমদের অধিকার আন্দোলনে সক্রিয় ছিলেন। সেখানেই ‘অহিংস নীতি’র ধারণা কাজে লাগান তিনি। ভারতীয় জাতীয়তাবাদের ধারণাও এসময় থেকেই তিনি তৈরি করেন।
১৯১৫ সালে গান্ধি ভারতে ফিরে আসেন। এরপর ন্যাশনাল কংগ্রেস দলে যোগ দেন এবং ভারতীয়দের বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখেন।
১৯২০ সালে কংগ্রেসের প্রধানের দায়িত্ব নিয়ে কংগ্রেসে মুসলিমদের অংশগ্রহণ বাড়ানোর জন্য পদক্ষেপ নেন।
এরপর বিভিন্ন সময়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ, সত্যগ্রহ, ভারত ছাড় আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। এসব আন্দোলনের ফলশ্র“তিতে ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ শাসন মুক্ত হয় এবং ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত স্বাধীন হয়।
১৯৪৮ সালের ৩০ জানুয়ারি গোঁড়া হিন্দু আততায়ী নাথুরাম গোডসের গুলিতে নিহত হন গান্ধি।
বিভিন্ন আয়োজনের মাধ্যমে ভারতের শীর্ষ মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাসহ দেশটির সব স্তরের মানুষ গান্ধির ১৪৩তম জন্মবার্ষিকী পালন করছে বলে জানিয়েছে এনডিটিভি।
এদিন দিল্লির রাজঘাটে গান্ধির সমাধিতে ফুল দিয়ে সম্মান জানান ভারতের নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়। এছাড়া ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি, প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধি ও বিরোধী দল বিজেপি’র প্রধান এলকে আদভানিও সম্মান জ্ঞাপন করেন।
রাজঘাটে আরো আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে, প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনি এবং দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দিক্ষিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪১৮ ঘ.
bdnews24