২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সারে আক্রান্ত হলেন স্যান্তোস

কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্তোস জানিয়েছেন, তার শরীরে ক্যান্সার ধরা পড়েছে। এ থেকে আরোগ্যের লক্ষ্যে বুধবার তার দেহে অস্ত্রোপচার হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 06:00 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

বোগাটা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্তোস জানিয়েছেন, তার শরীরে ক্যান্সার ধরা পড়েছে। এ থেকে আরোগ্যের লক্ষ্যে বুধবার তার দেহে অস্ত্রোপচার হবে। ৬১ বছর বয়সী স্যান্তোস সোমবার তার প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। তবে প্রাথমিক পর্যায়েই এটি ধরা পড়ায় তার সম্পূর্ণ আরোগ্যের সম্ভাবনা ৯৭ ভাগ। স্যান্তোস এক বিবৃতিতে জানান, “আমি চিকিৎসকদের দিয়ে নিয়মিত পরীক্ষার সবগুলোই করিয়েছি। এতে আমার প্রোস্টেটের নির্দিষ্ট অংশে কিছু অস্বাভাবিক বৃদ্ধি ধরা পড়েছে।” তিনি আরো জানান, স্থানীয়ভাবেই এই অস্ত্রোপচার হবে এবং কয়েকদিন জন্য চিকিৎসাকেন্দ্রে থাকতে হবে বিধায় তিনি কোনো দায়িত্ব হস্তান্তর করবেন না। দীর্ঘ পাঁচ দশকের সহিংসতা বন্ধে কলম্বিয়ার মার্কসবাদী বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা শুরুর ঠিক এক সপ্তাহ আগে স্যান্তোসের ক্যান্সার আক্রান্ত হওয়ার এই ঘোষণা এলো। ২০১০ সালে অগাস্টে কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ল্যাতিন আমেরিকার নেতা হিসেবে সর্বশেষ স্যান্তোসই ক্যান্সারে আক্রান্ত হলেন। এরআগে, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ, প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট ফার্নান্দো লুগো, আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিশ্চিনা ফার্নান্দেজও ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। বিবিসির বোগাটা প্রতিনিধি আতুরো ওয়ালেক জানিয়েছেন, ফার্ক বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা শুরুর সপ্তাখানেক আগে স্যান্তোসের এই ঘোষণা কলম্বিয়ার জনগণকে বিস্মিত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৫২ ঘ.