২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোজোনে রেকর্ড বেকারত্ব

গত বছরের শেষ দিকে ইউরোজোনে বেকারত্বের হার রেকর্ড ছুঁয়েছে বলে জানিয়েছে ইউরোস্ট্যাট সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 02:47 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

লন্ডন, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বছরের শেষ দিকে ইউরোজোনে বেকারত্বের হার রেকর্ড ছুঁয়েছে বলে জানিয়েছে ইউরোস্ট্যাট সংস্থা। একক মুদ্রা ব্যবহারকারী ১৭ টি দেশে গত বছরের ডিসেম্বরে বেকারত্বের হার ছিল ১০ দশমিক ৪ শতাংশ, নভেম্বরে এ হার ছিল ১০ দশমিক ৩ শতাংশ। গত ডিসেম্বরে ইউরোজোনে বেকারের সংখ্যা ছিল ১৬ দশমিক ৫ মিলিয়ন। এক বছর আগে এ সংখ্যা ছিল ৭ লাখ ৫১ হাজার। ইউরোজোনের অন্তর্ভূক্ত দেশগুলোর মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি স্পেনে (২২ দশমিক ৯ শতাংশ)। আর বেকারের হার সবচেয়ে কম অস্ট্রিয়ায় (৪ দশমিক ১ শতাংশ)। ঋণ সংকট চলতে থাকায় ২০১১ সাল জুড়ে ইউরো অঞ্চলে বেকারত্বের হার বাড়তে থাকে। উল্লে¬খ্য, ২০১০ সালের ডিসেম্বরে ইউরোজোনে বেকারত্বের হার ছিল ১০ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩৪ঘ.