২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে তালেবানদের সঙ্গে সাক্ষাৎ চায় আফগানিস্তান

পাকিস্তানে তালেবান নেতাদের সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য পাকিস্তানকে চাপ দেবে আফগানিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 01:38 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

কাবুল, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে তালেবান নেতাদের সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য পাকিস্তানকে চাপ দেবে আফগানিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার ১ ফেব্র“য়ারি এক দিনের সফরে আফগানিস্তানে যাওয়ার পর তার কাছে এ দাবি জানাবে কাবুল। এ সফরের ফলে দু’দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা হ্রাস পাবে এবং জঙ্গিদের সঙ্গে শান্তি আলোচনার পথ প্রসারিত হবে বলে আশা প্রকাশ করছেন আফগান কর্মকর্তারা। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে পুনর্মিত্রতা নিয়ে আলোচনা এবং শান্তি আলোচনার পরিকল্পনায় গতি সঞ্চারের উদ্দেশে খার এ সফর করবেন। উল্লেখ্য, আগামী সপ্তাহে সৌদি আরবে পাকিস্তান সরকারের প্রতিনিধি ও তালেবানদের বৈঠক অনুষ্ঠিত হবে। তালেবানদের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনা সফল করতে পাকিস্তানে আটক তালেবান নেতাদের সঙ্গে আলোচনা হওয়া জরুরী। কারণ, ওই আলোচনায় সিদ্ধান্ত গ্রহণের জন্য তারাই মূল সিদ্ধান্তদাতা। তাই আফগান সরকার জ্যেষ্ঠ তালেবান সদস্য ও তালেবান উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে চাপ দেবে বলে জানিয়েছে। আফগান কর্মকর্তারা তালেবান নেতা মোল্লা মোহম্মদ ওমরের পরবর্তী ২য় শীর্ষ নেতা মোল্লা বারাদরের সঙ্গে সরাসরি সাক্ষাৎ চান। বারাদর গত বছর ফেব্র“য়ারিতে পাকিস্তানের করাচিতে আটক হন। এক ঊর্ধ্বতন আফগান নিরাপত্তা কর্মকর্তা বলেন, পাকিস্তানের প্রতিনিধিদল কাবুল সফরকালে আমরা পাকিস্তানের কাস্টডিতে থাকা বারাদরের সঙ্গে সরাসরি সাক্ষাৎ চাইব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২৬ঘ.