তেহরান, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেলের মূল্য ১৫০ ডলারে গিয়ে ঠেকতে পারে বলে সতর্ক করেছে ইরান। দেশটির অপরিশোধিত তেল রপ্তানির ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপ হলে এ অবস্থার সৃষ্টি হতে পারে।
ইরানের ডেপুটি তেলমন্ত্রী আহমাদ কালেবানির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ইরনা রোববার এ খবর জানায়।
কালেবানি বলেন, “যদিও এই অনুমান তেলের মূল্য নির্ধারণ করবে না। কিন্তু অদূর ভবিষ্যতে আমরা তেলের দাম বেড়ে (ব্যারেল প্রতি) ১২০ থেকে ১৫০ ডলারে গিয়ে দাঁড়িয়েছে দেখতে পাবো।”
বর্তমানে আন্তর্জাতিক বাজারে ইরানের অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ব্যারেল প্রতি ১১১ দশমিক ৫০ ডলার। সোমবার থেকে ইউরোপীয় ইউনিয়ন দেশটির তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে তেল রপ্তানি স্থগিতে ইরানি পার্লামেন্ট ভোট আহ্বান করতে পারে।
ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সন্দেহ এবং অসন্তোষ রয়েছে। তাদের ধারণা ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়ন ইরানের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে। সর্বশেষ তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইইউ।
কিন্তু ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে। ইরানের দাবি, শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যেই তারা এ কর্মসূচি চালাচ্ছে।
ইরানের তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের হুমকিতে দেশটি মধ্যপ্রাচ্যেে ক পশ্চিমা দেশগুলোতে তেল সরবরাহের একমাত্র প হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এতে করে ডিসেম্বর থেকে এ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৮ ডলার বেড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩১ ঘ.
bdnews24