২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টয়লেটে অবরুদ্ধ ১০ বছর

ফিলিস্তিনি এক তরুণী বলেছেন, গত এক দশক তার বাবা তাকে একটি টয়লেটে আটকে রাখেন। ঘর পরিস্কার করার জন্য কেবল গভীর রাতেই তাকে সেখান থেকে বেরোতে দেওয়া হতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 02:12 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

রামাল্লা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনি এক তরুণী বলেছেন, গত এক দশক তার বাবা তাকে একটি টয়লেটে আটকে রাখেন। ঘর পরিস্কার করার জন্য কেবল গভীর রাতেই তাকে সেখান থেকে বেরোতে দেওয়া হতো। বারা মেলহেম নামের ২১ বছরের এই তরুণী জানান, বাবা তাকে বলতেন, ‘মানুষ শয়তান’। ফিলিস্তিনের এক মানবাধিকার কর্মী রয়টার্সকে একথা জানান। ফিলিস্তিনের পুলিশ জানায়, রোববার পশ্চিম তীরের কালকিলিয়া শহরের একটি বাসার ছোটো ওই টয়লেট থেকে মেলহেমকে তারা মুক্ত করেছেন। ইসরায়েলি নাগরিকত্ব থাকায় মেলহেমের বাবাকে গ্রেপ্তার করে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে পুলিশ জানায়। ভয়েস অব প্যালেস্টাইন রেডিওকে মেলহেম বলেন, ১১ বছর বয়স থেকেই বাবা তাকে টয়লেটে আটকে রাখেন। তখন থেকেই তাকে স্কুলে যেতে দেওয়া হয়নি। এমনকি মায়ের সঙ্গেও দেখা করতে দেওয়া হতো না তাকে। এর আগেই তার বাবা-মার ছাড়াছাড়ি হয়ে যায় বলে জানান মেলহেম। তার বরাত দিয়ে হালা শেরিম নামের ওই মানবাধিকার কর্মী জানান, লাঠি ও ধাতব তার দিয়ে বাবা তকে মারপিট করতেন এবং শীত নিবরাণের জন্য একটা কম্বলই শুধু দেওয়া হয়েছিলো তাকে। ফিলিস্তিন পুলিশের এক বিবৃতিতে বলা হয়, একটি ‘পারিবারিক দ্বন্দ্ব’র জের ধরে মেয়েকে আটকে রাখার কথা স্বীকার করেছেন তার বাবা। মেয়েকে শুধু রুটি খেতে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। ভয়েস অব প্যালেস্টাইনকে মেলহেম বলেন, বাবাই তার চুল ও ভ্র“ কেটে দিতেন এবং মাসে একবার তাকে গোসল করতে দেওয়া হতো। তিনি জানান, প্রতিদিন রাত ১টার সময় তাকে বের করা হতো। ঘর পরিস্কার করার পর রাত ৪টায় আবার আটকে রাখা হতো। মানবাধিকার কর্মী শেরিম জানান, আবার মার কাছে ফিরে গেছেন মেলহেম। “তিনি আমাকে বলেছেন যে, তিনি জীবনকে ভালোবাসেন এবং বাঁচতে চান,” মেলহেম তাকে একথা জানিয়েছেন উল্লেখ করে বলেন শেরিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২০০৮ ঘ.