২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিআইপি মালিকের বিরুদ্ধে অভিযোগ গঠন

ব্রেস্ট ইমপ্লান্ট বিক্রয়কারী পলি ইমপ্লান্ট প্রথিসি (পিআইপি) ফার্মের মালিক ও প্রতিষ্ঠাতা জ্যঁ-ক্লদে মাসের বিরুদ্ধে শারীরিক ক্ষতির অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 10:32 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

মার্শেইলি, ফ্রান্স, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রেস্ট ইমপ্লান্ট বিক্রয়কারী পলি ইমপ্লান্ট প্রথিসি (পিআইপি) ফার্মের মালিক ও প্রতিষ্ঠাতা জ্যঁ-ক্লদে মাসের বিরুদ্ধে শারীরিক ক্ষতির অভিযোগ গঠন করা হয়েছে। এরপর মাসকে কাস্টডি থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন তার আইনজীবী। মাসের বিরুদ্ধে নরহত্যার মতো কঠির অভিযোগে তদন্ত চালানো হবে না। তবে আদালত তাকে পর্যবেক্ষণে রাখবে। ব্রেস্ট ইমপ্লান্টে নিুমানের সিলিকন ব্যবহারের অভিযোগে পলি ইমপ্লান্ট প্রথিসি (পিআইপি) ফার্মের মালিক জ্যঁ-ক্লদে মাসকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে ফ্রান্সের পুলিশ। মাসের আইনজীবী ইভে দাঁদে জানান, জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ জেরার ভিত্তিতে মাসের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হতে পারে বলে জানান তিনি। মাসের বিরুদ্ধে অভিযোগকারী নারীরা এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এসব নারীই পিআইপি ফার্ম নিষিদ্ধ করার জন্য প্রচারাভিযান চালান। এর আগে ৮ ডিসেম্বের পিআইপি’র আরেকজন নির্বাহীকে গ্রেপ্তার করা হয়। মাসের পিআইপি বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৩ লাখ ইমপ্লান্ট বিক্রি করেছে। তবে অনুমোদনবিহীন সিলিকন দিয়ে ইমপ্লান্ট তৈরির বিষয়টি স¤প্রতি স্বীকার করায় বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। চিকিৎসা কাজে ব্যবহারের অনুপযোগী সিলিকন দিয়ে ইমপ্লান্ট তৈরি করায় সেগুলো ফেটে যাওয়া কিংবা ফুটো হয়ে যাওয়ার আশঙ্কায় ২০১০ সালের মার্চে পিআইপি ইমপ্লান্ট নিষিদ্ধ করে ফ্রান্স। বন্ধ হয়ে যায় কোম্পানিটিও। ৬৫ টি দেশের বিশেষত ল্যাটিন আমেরিকা এবং ইউরোপের নারীরা পিআইপি ইমপ্লান্ট নিয়েছে। ২০১১ সালের ডিসেম্বরে ফরাসি সরকার নারীদেরকে পিআইপি থেকে কেনা ইমপ্লান্ট অপসারণের নির্দেশ দেয়। জার্মানি, চেক রিপাবলিক এবং ভেনেজুয়েলাতেও স্বাস্থ্য বিভাগ থেকে নারীদেরকে একই পরামর্শ দেওয়া হয়। ফ্রান্সেই প্রায় ২ হাজার ৭শ’ নারী মাসের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২১ঘ.