নিউ ইয়র্ক, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথমবারের মতো মানব ভ্র“ণ থেকে নেওয়া স্টেমসেল ব্যবহার করে দু\'জন রোগীর সফল চিকিৎসা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওই দুই রোগী চোখের সমস্যায় ভুগছিলেন।
সোমবার 'দ্য ল্যানচেট' এর অনলাইন সংস্করণে এ বিষয়ে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করা হয়।
লস অ্যাঞ্জেলসের ক্যার্লিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা ও বায়োটেকনোলজি কোম্পানি 'অ্যাডভান্স সেল' টেকনোলজি র বিজ্ঞানীরা ক্লিনিক্যাল ট্রায়াল হিসেবে ওই দুই রোগীর চিকিৎসা করেন।
রোগীদের একজনের বয়স ৫১ বছর ও অপরজনের ৭৮ বছর।
প্রথমজন পেশায় চিত্রশিল্পী। তিনি ছিলেন প্রায় অন্ধ। চক্ষু চিকিৎসকের চেম্বারে বর্ণমালার যে চার্ট দেখিয়ে পড়তে বলা হয় সেখান থেকে একটি অক্ষরও তিনি পড়তে পারতেন না।
টিনএজ বয়স থেকেই তার চোখের সমস্যা। আর এ সমস্যা দিনদিন বেড়েই যাচ্ছিল।
অপরজন বয়সজনিত চোখের সমস্যায় ভুগছিলেন। তিনিও প্রায় দেখতে পেতেন না।
কিন্তু একজনের দান করা ভ্র“ণজাত স্টেমসেল ব্যবহার করে চিকিৎসার পর এদের দু'জনেরই চোখের সমস্যা নাটকীয়ভাবে কমে যায়।
একদিন বয়সের একটি ভ্র“ণ দান করেছিলেন একজন দাতা। সেটির বয়স এক সপ্তাহ হওয়ার পর তা থেকে একটি স্টেমসেল বের করে প্রথম রোগীর চোখে ঢুকিয়ে দেওয়া হয়। একমাস পর ওই চিত্রশিল্পী চোখের সামনে আঙুল তুলে ধরলে সংখ্যা বলতে পারেন, আইচার্টের প্রথম পাঁচটি অক্ষর নির্ভুলভাবে পড়তে পারেন।
এখন তিনি বিভিন্ন রং ও এর বিপরীত রংও বুঝতে পারেন। কম্পিউটার ব্যবহার করাও শুরু করেছেন তিনি। আর এক বছরের মধ্যেই তিনি ঘড়ির সময় বলতে পারছেন ও সুই দিয়ে সেলাই করতে পারছেন।
আর ৭৮ বছর বয়সী দ্বিতীয় রোগী এতোদিন পর প্রথমবারের মতো দোকানে গিয়ে কেনাকাটা করে আনেন।
স্টেমসেল দেহের প্রাথমিক কোষ। এ কোষ থেকেই শরীরের হাড়, মাংস, রক্ত, মস্তিষ্কসহ দেহের ২'শ ধরনের কোষের সবগুলো তৈরি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪৪ ঘ.
bdnews24