২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথ ক্যারোলাইনা বিতর্কে রিপাবলিকানদের তুমুল বাকযুদ্ধ

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদপ্রার্থীতার দৌড়ে সাউথ ক্যারোলাইনার বিতর্কে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তুমুল বাকযুদ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 12:00 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

চার্লেস্টন, সাউথ ক্যারোলিনা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদপ্রার্থীতার দৌড়ে সাউথ ক্যারোলাইনার বিতর্কে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তুমুল বাকযুদ্ধ হয়েছে। সাউথ ক্যারোলাইনায় প্রাইমারির দুইদিন আগে অনুষ্ঠিত এ বিতর্কে বাকযুদ্ধ চলে ৪ রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীর মধ্যে। এরা হলেন নিউ গিংরিচ, মিট রমনি, রন পল ও রিক সান্তেরাম। আরেক প্রার্থী রিক পেরি ইতোমধ্যেই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। বিতর্কে বিভিন্ন বিষয়ের পাশাপাশি স্বাস্থ্যসেবা এবং প্রেসিডেন্ট বারাক ওবামার বিতর্কিত সংস্কার আইন নিয়ে প্রার্থীরা বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। গোটা বিতর্কেই মারমুখী অবস্থানে ছিলেন সান্তোরাম। তিনি গিংরিচ এবং মিট রমনি দুজনকেই তুলোধনা করেন। ওদিকে, বৃহস্পতিবারের এ বিতর্কে সিএনএন’র মডারেটরের ওপর চড়াও হন রিপাবলিকান নিউ গিংরিচ। সিএনএনের মডারেটর জন কিং আগের বিয়ে নিয়ে গিংরিচকে প্রশ্ন করলে তিনি ক্রুব্ধ হয়ে তাকে চপোটাঘাত করেন। ক্রুব্ধ গিংরিচ বলেন, “গণমাধ্যমের সমস্যাজর্জরিত, দুশ্চরিত্র ও নেতিবাচক চরিত্রের কারণে দেশ চালানো কঠিন হয়ে দাড়াচ্ছে বলেই আমার ধারণা। আমি প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কে এসেছি সে ধরনের বিষয়েই কথা হবে..আমি খুবই মর্মাহত।” গিংরিচের সাবেক স্ত্রী ম্যারিয়ান গিংরিচের বিষয় প্রশ্ন করেন জন কিং। ম্যারিয়ান এবিসি নিউজকে জানান, ১৯৯০ এর দশকে গিংরিচ প্রেম চালিয়ে যাওয়ার সময় ‘ওপেন ম্যারিজ’ চেয়েছিলেন। তবে গিংরিচ ওই অভিযোগ অস্বীকার করেছেন। সাউথ ক্যারোলাইনার এ প্রাইমারি থেকে প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন তা নির্ধারিত হয়ে যেতে পারে। বৃহস্পতিবার দুই ঘণ্টার এ বিতর্কের মাধ্যমে প্রাইমারির প্রচারাভিযান শেষ হয়। মতামত জরিপগুলোতে দেখা যাচ্ছে, সাউথ ক্যারোলাইনায় মিট রমনি ও গিংরিচের মধ্যে কঠিন লড়াই হবে। প্রাইমারিতে গিংরিচের জেতার সম্ভাবনা রয়েছে এবং নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে ডেমোক্র্যাট প্রেেিসডন্ট বারাক ওবামাকে মোকাবেলা করার সম্ভবানাও বাড়ছে। রয়টার্স,ইপসোস জরিপে দেখা গেছে, সাউথ ক্যারোলাইনায় রমনি ৩৫ শতাংশ সমর্থন পেয়েছেন। অপরদিকে, গিংরিচ পেয়েছেন ২৩ শতাংশ এবং রিক সান্তোরম ১৫ শতাংশ সমর্থন পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/এলকিউ/১৭৪২ঘ.