২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান ভিডিওতে ক্ষুব্ধ তালেবান যোদ্ধারা

আফগানিস্তানে তালেবান জঙ্গিদের লাশের ওপর মার্কিন মেরিন সেনাদের মূত্রত্যাগের ভিডিও প্রচারের পর তালেবান যোদ্ধাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 09:56 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

কাবুল, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানে তালেবান জঙ্গিদের লাশের ওপর মার্কিন মেরিন সেনাদের মূত্রত্যাগের ভিডিও প্রচারের পর তালেবান যোদ্ধাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ ঘটনায় তালেবান নেতারা তেমন কোনো প্রতিক্রিয়া জানায়নি কেনো সে বিষয়টিও তারা বুঝতে পারছে না। আফগানিস্তানে খুব অল্প সংখ্যক লোক বিদ্যুৎ সুবিধা ও শহুরে ধনীরা ইন্টারনেট সুবিধা ভোগ করলেও এ খবর দ্রুত ছড়িয়ে পড়েছে। এক তালেবান জঙ্গির উক্তি, “এ লজ্জ্বাস্কর ঘটনার কথা প্রথমে আমি কয়েকজন বন্ধুর কাছে শুনি। তবে প্রথমেই এটা দেখতে পারিনি।” ওদিকে, গত সপ্তাহে তালেবানের এক মুখপাত্র এ ভিডিওর সমালোচনা করলেও তা শান্তি আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে জানান। কিন্তু তালেবান যোদ্ধারা নেতাদের এ প্রতিক্রিয়া মেনে নিচ্ছে না। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের তালেবান কমান্ডার মোল্লাহ মোহাম্মদ গুল বলেন, “মার্কিন সেনাদের এ ন্যাক্কারজনক ও অমানবিক কাজকে আমাদের নেতারা শান্তি আলোচনার আগ্রহে না দেখার ভান করছে।” তিনি আরো বলেন, “আমাদের দায়িত্ব হচ্ছে পবিত্র ধর্মকে, মানুষকে রক্ষা করা। আমরা লড়াই চালিয়ে যাব। যা-ই হোক।” ইউটিউবসহ আরো কয়েকটি ওয়েবসাইটে পোস্ট করা ওই ভিডিওতে দেখা গেছে, চার মার্কিন মেরিন সেনা তিন তালেবান জঙ্গিও লাশের ওপর মূত্রত্যাগ করছে। এদের একজন ‘দিনটি ভাল যাক’ বলে আবার কৌতুকও করছে। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই লাশের ওপর মূত্রত্যাগের ঘটনাকে ‘অমানবিক’ উল্লেখ করে এ ভিডিওর নিন্দা জানিয়েছেন। এছাড়া মার্কিন ও ন্যাটো কমান্ডারও এ ঘটনা নিন্দা জানিয়েছে এবং পেন্টাগন দ্রুত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৫০ঘ.