ভারত, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সমাজবাদী পার্টির হয়ে রাজনীতিতে অংশগ্রহণের জন্য অনুতাপ করছেন চলচ্চিত্র অভিনেতা সঞ্জয় দত্ত।
২০১০ সালে তিনি সমাজবাদী দল থেকে অবসর নিয়েছেন। কিন্তু এখনো সে ক্ষত তিনি বয়ে বেড়াচ্ছেন।
আসলে বাস্তবে নতুন বাবা, স্বামী থেকে শুরু করে নানা ভূমিকায় অবতীর্ণ সঞ্জয় স¤প্রতি বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে স্পোর্টিং লীগ শুরু করে আরো ব্যস্ত হয়ে উঠেছেন।
রাজনীতি সম্ভবত তার মনে এখন শেষ ভাবনা।
মুম্বাই মিররকে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিনেতা বলেন,“ রাজনীতি আমার জন্য নয়। আমি বুঝতে পেরেছি এ জায়গা আমার নয়। আমি ভাল বক্তব্য দিতে পারি না। মিথ্যাও বলতে পারি না”।
সমাজবাদী দলের হয়ে কাজ করাটা তার জীবনে বড় ভুল ছিল বলে তিনি মন্তব্য করেন।
“আমার পুরো পরিবার জওহর লাল নেহরুরর সময় থেকে কংগ্রেসের সমর্থক। আমাদের রক্তে কংগ্রেস মিশে আছে। আমিও সবসময়ই এজন্যই একজন কংগ্রেস সমর্থক। সমাজবাদী দল এজন্য আমার কাছে এটি বড় ভুল এবং আমি এজন্য অনুতপ্ত”। আক্ষেপ করে কথাগুলো বলেন তিনি।
কিন্তু এ কথার রেশ ধরে তিনি বলেন, সমাজবাদী দলে ভেড়ার পেছনে তিনি অমর সিংয়ের প্রভাবে প্রভাবিত হননি। “প্রকৃতপক্ষে তিনি আমাকে সেখানে যোগ দেওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করেছিলেন। তিনি কেবলমাত্র একজন রাজনীতিবিদই নন। একজন বড় ভাইও বটে।”
তিন মাসের রাজনীতির এ সংক্ষিপ্ত সময়ে তিনি অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন এ কথাও গভীরভাবে জানিয়েছেন এ অভিনেতা।
সংক্ষিপ্ত রাজনীতির অভিজ্ঞতার দার্শনিক উপলব্ধি থেকে তিনি জানান,“আমি মনে করি আমার জীবনের এই সংক্ষিপ্ত রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অর্জন বিহার এবং ইউপি গুলো খুব কাছ থেকে দেখার সুযোগ পাওয়া”।
বর্তমানে কেবল রাজনীতি ছেড়েছেন তা নয় উল্লেখ করে সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, প্রায় ১৫ দিনের ও বেশি সময় থেকে তিনি মদপান বন্ধ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৫৫৮ঘ.
bdnews24