২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেল উৎপাদন বাড়াবে সৌদি আরব

ইরানি হুমকি উপেক্ষা করে বিশ্ববাজারে তেলের মূল্য স্থিতিশীল রাখতে উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 08:00 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

তেহরান, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানি হুমকি উপেক্ষা করে বিশ্ববাজারে তেলের মূল্য স্থিতিশীল রাখতে উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। সোমবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি তেলমন্ত্রী আলি আল নাঈমি জানান, এ লক্ষ্যে প্রতিদিন ২০ লাখ ব্যারেল অতিরিক্ত তেল উৎপাদন করা হবে। ইরানকে বিতর্কিত পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখার বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে সর্বশেষ ইউরোপীয় ইউনিয়ন দেশটির অপরিশোধিত তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে এক মত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে অপরিশোধিত তেলের সরবরাহ না বাড়াতে পারস্য উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করে ইরান। পাশাপাশি উপসাগরীয় দেশগুলো থেকে তেল সরবরাহের একমাত্র পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে দেশটি। ইরানের ওই হুমকি বাস্তবায়নের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে বিশ্ববাজারে তেলের মূল্য স্থিতিশীল রাখতে তেলের উৎপাদন বাড়ানোর ঘোষণা দিল সৌদি আরব। দেওয়া ইরানের হুমকীতে সন্দেহ প্রকাশ করে তেলের উৎপাদন বাড়ানো ঘোষণা দিয়েছে সৌদি আরব। নিষেধাজ্ঞার কারণে বা যুদ্ধ শুরু হলে বিশ্ববাজারে ইরানের তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে এমন সম্ভাবনায় ইতিমধ্যে ব্রেন্ট নির্ধারিত ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের মূল্য ১১১ ডলারে গিয়ে দাঁড়িয়েছে। ইরান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ। ইরানের অনুপস্থিতিতে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে উৎপাদন বাড়াবে সৌদি আরব। তারা বিশ্ববাজারে তেলের মূল্য ১০০ ডলারে ধরে রাখার লক্ষ্য নিয়ে উৎপাদন বাড়িয়ে যাবে বলে জানিয়েছেন নাঈমি। তিনি বলেছেন, হুমকি অনুযায়ী ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলেও বিশ্বস¤প্রদায় ইরানের এ পদক্ষেপকে সমর্থন করবে না। কারণ তাতে বিশ্ববাজারে তেলের মূল সরবরাহ বন্ধ হয়ে যাবে তাতে সারা বিশ্বেই বিশৃঙ্খলার সৃষ্টি হবে। “আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হলেও তা বেশিদিনের জন্য বন্ধ থাকবে না। বিশ্ব স¤প্রদায় এটি সমর্থন করবে না,” বলেন তিনি। “ইরানের হুমকিগুলো আন্তর্জাতিক তেলের বাজারের জন্য কোনো সুফল বয়ে আনবে না বা তেলের মূল্যও কমাবে না। এটি বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টা,” বলেন নাঈমি। তিনি জানিয়েছেন, সৌদি আরব “খুব দ্রুতই” দৈনিক ২০ লাখ ব্যারেল অতিরিক্ত তেল উৎপাদন করবে। নাঈমির বক্তব্যে পরিষ্কার, ইরানের হুমকি কানে তুলছে না সৌদি আরব। “আমাদের ইচ্ছা ও আশা, আমরা তেলের মূল্য স্থিতিশীল রাখতে পারবো আর তা ১০০ ডলারের মধ্যেই ধরে রাখতে পারবো,” বলেন সৌদি তেলমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৫৩ ঘ.