ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের যোগগুরু বাবা রামদেবের মুখে কালি ছুড়েছেন এক ব্যক্তি। তাতে রামদেখের বাম চোখ কালিতে ঢেকে যায়।
ভারতে কালো টাকা ও দুর্নীতিবিরোধী আন্দোলনের অংশ হিসেবে শনিবার নয়া দিল্লির কনস্টিটিউশনাল ক্লাবে এক সংবাদ সম্মেনে বক্তব্য দেওয়ার সময় এ ঘটনার শিকার হন রামদেব।
বিস্মিত রামদেব সাংবাদিকদের বলেন, “এ ঘটনার শিকার হওয়ার মতো কী করেছি আমি?”
কালো টাকা দেশকে ফিরিয়ে দিতে বলে পরিণতি হিসেবে কালো রং ফিরে পেলাম- এ মন্তব্য করে তিনি বলেন, “এ ঘটনা আমার ওপর প্রভাব ফেলেনি। আমরা অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো তাতে যা আসে আসুক।”
ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া বলেছে, কালি ছোড়া ওই ব্যক্তির নাম কামরান সিদ্দিক। তিনি ‘রিয়েল কজ’ নামে একটি এনজিও পরিচালনা করেন।
এ ঘটনার প্রতিক্রিয়ায় তাকে মারধর করে রামদেবের সমর্থকরা।
দিল্লির এক স্থানে পুলিশের ‘এনকাউন্টারের’ ঘটনায় রামদেবের ‘নিষ্ক্রিয়তায়’ ক্ষুব্ধ হয়ে এ কাজ করেছেন বলে জানান কামরান।
২০০৮ সালের ১৯ সেপ্টেম্বর দিল্লির জামিয়া নগরের বাটলা হাউজ এলাকায় সন্দেহভাজন ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। অভিযানে এক পুলিশ কর্মকর্তা ও দুই সন্দেহভাজন জঙ্গি নিহত হয়।
ওই ঘটনার প্রতিবাদে আদালতে মামলা করেন কামরান।
ভারতে দুর্নীতি বন্ধ ও কালো টাকা সরকারি কোষাগারে ফিরিয়ে দেওয়ার দাবিতে গত ৪ জুন আমরণ অনশন শুরু করেন রামদেব। নয় দিন পর ভক্ত ও শুভাকাক্সক্ষীদের অনুরোধে অনশন ভাঙেন রামদেব, যদিও সরকারের পক্ষ থেকে কোনো প্রতিশ্র“তি তিনি পাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২২২ ঘ.
bdnews24