প্যারিস, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় ফরাসি সাংবাদিক জিলেস জ্যাকুইয়ারের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে ফ্রান্স।
সিরিয়ার অস্থিতিশীলতা নিয়ে প্রতিবেদন তৈরি করার সময় বুধবার দেশটির মধ্যাঞ্চলীয় শহর হোমস এ মর্টার হামলায় নিহত হন ফ্রান্স ২ টেলিভিশনের ওই সাংবাদিক।
ওই হামলায় আরো ৮ জনের মৃত্যু হয়।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে ১০ মাস ধরে চলা সশস্ত্র বিদ্রোহে কোন পশ্চিমা সংবাদিক নিহতের ঘটনা এটাই প্রথম।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারি মুখপাত্র রোমেইন নাদাল এক সংবাদ সম্মেলনে বলেছেন, “আমরা এ নাটকের ব্যাপারে স্বাধীন ও স্বচ্ছ তদন্ত চাই।”
জ্যাক্যুইয়ারের মৃত্যু ফ্রান্স ও দামেস্কর সম্পর্কে উত্তেজনা ছড়িয়ে দিতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৮ঘ.
bdnews24