২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এথেন্স থেকে পিকাসোর চিত্রকর্ম চুরি

গ্রিসের জাতীয় গ্যালারি থেকে সোমবার বিশ্বখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 03:22 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

এথেন্স, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিসের জাতীয় গ্যালারি থেকে সোমবার বিশ্বখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম চুরি হয়েছে। চুরি হয়ে যাওয়া তৈলিচিত্রটির নাম “উইম্যান’স হেড”। ১৯৩৯ সালে সৃষ্ট এ শিল্পকর্মের পেছনে লেখা আছে, “ গ্রিসবাসীর জন্য, পিকাসোর শ্রদ্ধা”। পুলিশের উদ্ধারকৃত এক আলোকচিত্র থেকে একথা জানা গেছে। পিকাসোর চিত্রকর্ম ছাড়াও ১৯০৫ সালে নেদারল্যান্ডসের শিল্পী পিয়েত মনড্রেইনের অঙ্কিত “মিল” নামের একটি তৈলচিত্র এবং ১৬ শ’ শতকের ইতালিয়ান শিল্পি গাগলিয়েলমো কাসিয়ার অঙ্কিত একটি গির্জার স্কেচও চুরি হয়েছে। তারা মনড্রেইনের আরো একটি তৈলচিত্র চুরি করার চেষ্টা করেছিল। কিন্তু নিরাপত্তা ঘন্টা বেজে ওঠায় তারা ওই চিত্রকর্মটি গ্যালরিতেই ফেলে পালিয়ে যায়। সোমবার স্থানীয় সময় ভোর ৫ টার কিছুক্ষণ আগে চুরির এ ঘটনা ঘটে। এথেন্সে অবস্থিত ওই ভবনের পেছন দিকের এক বেলকনি দিয়ে চোরেরা গ্যালারিতে ঢুকেছিল। সংবাদ সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, চুরি হয়ে যাওয়া শিল্পকর্মগুলোর বর্তমান বাজারমূল্য ৭০ লাখ মার্কিন ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১৬ঘ.