২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বোমা হামলায় নিহত ২৯

পাকিস্তানের খাইবার অঞ্চলে মঙ্গলবার একটি জ্বালানি পাম্পের কাছে বোমা বিস্ফোরণে অন্তত ২৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩৭ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 12:55 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

পেশাওয়ার, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের খাইবার অঞ্চলে মঙ্গলবার একটি জ্বালানি পাম্পের কাছে বোমা বিস্ফোরণে অন্তত ২৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩৭ জন। পেশাওয়ার থেকে ২৫ কিলোমিটার পশ্চিমে জমরুদ বাজার থেকে খাইবার আদিবাসী খান জামান বলেন, “বিশাল বিস্ফোরণ হয়েছে এবং বাস টার্মিনালে থাকা বেশ কয়েকটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।” ওই অঞ্চলের সরকারি কর্মকর্তারা জানান, এতে ২৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৭ জন। আহতদের মধ্যে অন্তত ২০ জনের অবস্থা সংকটাপন্ন। তাদেরকে জমরুদ ও পেশাওয়ার হাসপাতালে নেয়া হয়েছে। আদিবাসী ওই ব্যক্তি জানান, সরকারপন্থি মিলিশিয়া জাখাখেলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বোমা বিস্ফোরণের সময় মিলিশিয়ারা ওই পাম্প থেকে গাড়িতে তেল নিচ্ছিল। কেউই এখনও হামলার দায়িত্ব স্বীকার করেনি বলে কর্মকর্তারা জানিয়েছেন। চলতি বছর পাকিস্তানে এটাই এ ধরনের সবচেয়ে বড় বোমা হামলা। শেষবার ৩০ ডিসেম্বর কোয়েটাতে এক বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৫৫ঘ.