২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি ষড়যন্ত্রকে দুষলেন আসাদ

সিরিয়ার অস্থিতিশীলতার জন্য বিদেশি ষড়যন্ত্রকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 10:56 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

বৈরুত, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার অস্থিতিশীলতার জন্য বিদেশি ষড়যন্ত্রকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। মঙ্গলবার দামেস্ক ইউনিভার্সিটিতে দেওয়া এক ভাষণে আসাদ বলেন, “সবারকাছেই বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট।” আসাদের এ ভাষণ সিরিয়ার টেলিভিশনে স¤প্রচার করা হয়। গত বছর জুন মাসের পর এই প্রথম ভাষণ দিলেন প্রেসিডেন্ট আসাদ। এতে তিনি বলেন, “আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষ সিরিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, “সিরিয়ার আন্দোলনের পেছনে বিদেশি পরিকল্পনা রয়েছে। তবে বিদেশি শক্তির প্রত্যাশা পূরণ হবে না। সিরিয়াবাসীরা অবিচল থাকলে জয় পেতে খুব বেশি দেরী হবে না।” ২০১১ সালের মার্চ থেকে সিরিয়ার আসাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনের শুরু থেকে এ পর্যন্ত ৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। সরকার বিরোধী আন্দোলন কঠোরভাবে দমন করছে আসাদ সরকার। বিক্ষোভকারীদের ওপর দমনাভিযানের কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও নিন্দার মুখেও পড়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আন্দোলনকারীদের ওপর দমন পীড়নের অভিযোগে গত বছর নভেম্বরে আরব লিগ থেকে সিরিয়াকে সাময়িকভাবে বহিষ্কার করার পাশাপাশি নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আসাদ বলেন, “আরব দেশগুলো সিরিয়ার পাশে নেই দেখে আমরা অবাক হয়েছি।” সেইসঙ্গে তিনি আরো বলেন, বাইরের শক্তিগুলোর চাপে আরব দেশগুলো সিরিয়ার বিরোধিতা করছে। আসলে তারা নিজেদের সার্বভৌমত্বকেই খাটো করছে। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/এমডি/এলকিউ/১৬৪৮ঘ.