২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানকে পরমাণু আলোচনায় ফেরার প্রস্তাব পশ্চিমাদের

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্ব পুনরায় আলোচনা শুরু করতে চায় বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতোগলু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 10:59 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

তেহরান, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্ব পুনরায় আলোচনা শুরু করতে চায় বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতোগলু। সেইসঙ্গে এক বছর আগে স্থবির হয়ে যাওয়া আলোচনায় পুনরায় শুরু হতে পারে বলেও আশা প্রকাশ করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞার ফলে চাপ বাড়ায় আলোচনায় ফিরতে তেহরান আগ্রহী বলে ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ দাভুতোগলু বলেন, “আলোচনায় ফেরা নিয়ে পশ্চিমাদের আলোচনা শুরুর আগ্রহে সালেহি সদয় প্রতিক্রিয়াই জানিয়েছেন।” ইরানের ‘প্রেস টিভি’ তে এ সংবাদ সম্মেলন ইংরেজি পরিভাষাসহ সরাসরি স¤প্রচার করা হয়। এতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আলোচনায় ফেরার বিষয়ে দুই পক্ষের আগ্রহ থেকে আমরা একটি ভাল ফলের অপেক্ষা করছি।” দিনক্ষণ নিয়ে দুপক্ষের সম্মতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানির সঙ্গে আলোচনায় ফিরতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন সালেহি। ছয় পরাশক্তি প্রতিনিধিদের প্রধান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান ক্যাথেরিন অ্যাস্টন আলোচনা স্থল হিসেবে তুরস্কের নাম সুপারিশ করেছেন। আঙ্কারা সে প্রস্তাবে সম্মতিও দিয়েছে। এ বিষয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ব্যক্তিগতভাবে আলোচনার জন্য তুরস্ককেই আমার সবচেয়ে ভাল জায়গা মনে হচ্ছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৫৬ঘ.