২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরের সঙ্গে আলোচনার দ্বার খোলা: দ কোরিয়া

উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের মৃত্যুর প্রায় তিন সপ্তাহ পর দক্ষিণ কোরিয়া আলোচনার আগ্রহ প্রকাশ করে জানিয়েছে, উত্তরের বৈরি আচরণ সত্ত্বেও তারা আলোচনা নতুন করে শুরু করতে চায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 12:45 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

সিউল, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের মৃত্যুর প্রায় তিন সপ্তাহ পর দক্ষিণ কোরিয়া আলোচনার আগ্রহ প্রকাশ করে জানিয়েছে, উত্তরের বৈরি আচরণ সত্ত্বেও তারা আলোচনা নতুন করে শুরু করতে চায়। রাজধানী সিউলে এক সংবাদ ব্রিফিংয়ে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কিম সং হোয়ান বলেন, “উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার দ্বার খোলা। সময় এখন উত্তর কোরিয়ার পক্ষে।” সেইসঙ্গে তিনি আরো বলেন, বর্হিবিশ্বের সঙ্গে উত্তর কোরিয়ার মনোভাব কি হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বলে মনে হচ্ছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইলের মৃত্যুর পর তার ছোট ছেলে কিম জং-উনকে নতুন নেতা নির্বাচন করা হয়েছে। নতুন নেতা উন সেনাবাহিনীর ওপর আধিপত্য বিস্তারে মনোনিবেশ করেছেন মনে হচ্ছে জানিয়ে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, “উত্তর কোরিয়ায় কি হচ্ছে তা বলার মতো অবস্থানে আমরা নেই।” উত্তর কোরিয়া নিজেকে অবরুদ্ধ করে রাখায় বহির্বিশ্ব তাদের সম্পর্কে খুব কমই জানতে পারে। তাছাড়া কিমের মৃত্যুর পর সীমান্ত বন্ধ করে দিয়ে তারা নিজেদেরকে আরো গুটিয়ে নিয়েছে। ওদিকে, গত সপ্তাহে কিম জং-ইলের শেষকৃত্য শেষ হওয়ার পর থেকে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার প্রতি মারমুখো ভাষা ব্যবহার শুরু করেছে উত্তর কোরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৩৮ঘ.