২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা হামলায় নিহত ২৯

ইরাকের রাজধানী বাগদাদে বৃহস্পতিবার চারটি আলাদা বোমা হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। পুলিশ ও হাসপাতাল সূত্র একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 10:31 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

বাগদাদ, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদে বৃহস্পতিবার চারটি আলাদা বোমা হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। পুলিশ ও হাসপাতাল সূত্র একথা জানিয়েছে। হামলাগুলো বিশেষ করে রাজধানীর শিয়া অধ্যুষিত অঞ্চলগুলোতে হয়েছে বলেও জানা গেছে। মার্কিন সেনারা ইরাক ছেড়ে চলে যাওয়ার পরপরই প্রধানমন্ত্রী নুরি আল মালিকি স¤প্রতি দুজন শীর্ষ সুন্নি রাজনীতিককে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ায় সা¤প্রদায়িক সহিংসতা বাড়ার আশঙ্কা করা হচ্ছিল। এর মধ্যেই ঘটলো এ হামলা। সূত্রগুলো জানায়, বাগদাদের উত্তর পশ্চিমাঞ্চলের কাদিমিয়া জেলায় দু’টি গাড়ি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত ও আরো ৩২ জন আহত হয়েছে। এছাড়া, বাগদাদের উত্তর পূর্বাঞ্চলের সদর সিটিতে পেতে রাখা দুটি বোমা হামলায় আরো ১০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৩৭ জন। তবে বাগদাদের স্বাস্থ্য পরিসংখ্যান বিভাগ কাদিমিয়ায় নিহতের সংখ্যা ১৬ জন এবং সদর সিটিতে নিহতের সংখ্যা ১৩ জন উল্লেখ করেছে। ঘটনাস্থলে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, “কাজের অপেক্ষায় থাকা একদল দিনমজুর হামলার শিকার হয়েছে। কেউ একজন মোটর সাইকেল এনে দিনমজুরদের কাছেই পার্ক করে রাখে। এরপরই মোটরসাইকেল বিস্ফোরণ হয়ে হতাহতের ঘটনা ঘটে। এতে কয়েকটি গাড়িও পুড়ে গেছে।” আরো দুটি বোমা নিস্ক্রিয় করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬১৮ঘ.