২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে দুই-তৃতীয়াংশ বিনোদনমূলক চ্যানেল বন্ধ

চীনে সরকারি নির্দেশে দুই-তৃতীয়াংশ বিনোদনমূলক টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 02:41 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

বেইজিং, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনে সরকারি নির্দেশে দুই-তৃতীয়াংশ বিনোদনমূলক টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। “অতিরিক্ত বিনোদন” নিয়ন্ত্রণে চীনের রাষ্ট্রীয় বেতার, চলচ্চিত্র ও টেলিভিশন প্রশাসনের (এসএআরএফটি) নির্দেশানুযায়ী ১ জানুয়ারি থেকে এ পদক্ষেপ কার্যকর হয়েছে। পর্যবেক্ষকরা জানিয়েছেন, এ নির্দেশ কার্যকর হওয়ার ফলে প্রতি সপ্তাহে প্রধান সময়ে বিনোদনমূলক অনুষ্ঠানের সংখ্যা ১২৬ টি থেকে কমে ৩৮ টিতে দাঁড়িয়েছে। চীনের প্রেসিডেন্ট হু জিনতাও অতিরিক্ত বিনোদনমূলক অনুষ্ঠান স¤প্রচারে পশ্চিমা সংস্কৃতির প্রভাবে প্রভাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১১ সালের অক্টোবরে এ নির্দেশ দেওয়া হয়। এর আওতায় এখন দেশের ৩৪ টি স্যাটেলাইট চ্যানেল সপ্তাহে মাত্র দুটি করে বিনোদনমূলক অনুষ্ঠান স¤প্রচার করতে পারবে। এছাড়া নির্দেশে আরো উল্লে¬খ আছে, প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সর্বোচ্চ ৯০ মিনিটের বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩৫ঘ.