২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন ৩৬ শতাংশ কমছে

উচ্চ বেতন নিচ্ছেন- বিরোধীদের এ অভিযোগের ভিত্তিতে প্রায় ৩৬ শতাংশ কমানো হচ্ছে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লোংয়ের মাসিক বেতন। এরপরও তিনি বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া রাজনীতিবিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 11:12 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

সিঙ্গাপুর, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উচ্চ বেতন নিচ্ছেন- বিরোধীদের এ অভিযোগের ভিত্তিতে প্রায় ৩৬ শতাংশ কমানো হচ্ছে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লোংয়ের মাসিক বেতন। এরপরও তিনি বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া রাজনীতিবিদ। তবে বেতন কাটা পড়াদের দলে প্রধানমন্ত্রী একা নন। তার মন্ত্রিসভার সব সদস্যদেরও বেতন কাটা যাবে। প্রধানমন্ত্রীসহ সব মন্ত্রীর বেতন ৩৬ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত মে মাসে নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন লি সিয়েন। দেশের শীর্ষ মেধাবীদের সরকারি চাকরিতে ধরে রাখার জন্য সিঙ্গাপুরে সরকারের সদস্য ও সরকারি কর্মচারীদের উচ্চ বেতন দেওয়া হয়। কিন্তু সরকারের রাজনৈতিক নেতাদের বেতন অতি বেশি, এমন অভিযোগ করে বিষয়টির সমালোচনা করছিল বিরোধীদলগুলো। এতদিন বার্ষিক ৩০ লাখ সিঙ্গাপুরী ডলার বেতন পেতেন প্রধানমন্ত্রী লি। কিন্তু বিরোধীদলের সমালোচনার মুখে গত বছর বেতন সম্পর্কে একটি রিভিউ কমিটি নিয়োগ দেন লি। এই কমিটি তার বেতন কমিয়ে বার্ষিক ২২ লাখ সিঙ্গাপুরী ডলার নির্ধারণ করেছে। গত পার্লামেন্ট নির্বাচনে ক্ষুদ্র বিরোধীদল লির পিপলস এ্যাকশন পার্টির সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার পর ওই রিভিউ কমিটি নিয়োগ করেন লি। পিপলস এ্যাকশন পার্টি ১৯৬৫ সালে সিঙ্গাপুর স্বাধীন হওয়ার পর থেকে দেশটি শাসন করে আসছে। বিশ্বে সবচেয়ে বেশি বেতন পাওয়া রাজনৈতিক নেতাদের মধ্যে লির পরে আছেন হংকংয়ের প্রধান নির্বাহী ডোনাল্ড স্যাং, তার বার্ষিক বেতন প্রায় ৫ লাখ ৫০ হাজার ইউএস ডলার। স¤প্রতি বেতন বৃদ্ধির পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের বার্ষিক বেতন হয়েছে প্রায় ৪ লাখ ৮০ হাজার ডলার। এরপর আছেন বিশ্বের সবচেয়ে ধনী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, তিনি পান বার্ষিক প্রায় ৪ লাখ ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭০৯ঘ.