বৈরুত, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আরব লিগের পর্যবেক্ষকরা সিরিয়ায় সরকার বিরোধী বিদ্রোহীদের ওপর সহিংস দমনপীড়ন বন্ধে সহায়তা করছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব নাবিল আল আরাবি।
ওদিকে, আরব লিগকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী নিজেদের স্বার্থ হাসিলে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে সিরিয়ার আন্দোলনকারীরা।
আরব লিগ মহাসচিব জানান, সিরিয়া আবাসিক এলাকা ও শহরের উপকণ্ঠ থেকে সেনা প্রত্যাহার করছে। তারপরও গোলাগুলি চলছে এবং øাইপারের হুমকি রয়ে গেছে।
সোমবার কায়রোতে আল আরাবি বলেন, “সর্বশেষ টেলিফোন প্রতিবেদনে বিভিন্ন স্থানে গোলাগুলির কথা জানা গেছে। তবে কারা এবং কে কাকে গুলি করছে তা বলা কঠিন।”
তিনি আরো বলেন, “গোলাগুলি বন্ধ করতে হবে। এছাড়া øাইপারও রয়েছে। প্রতিশ্র“ত আরব লিগ প্রস্তাবিত শান্তি পরিকল্পনা পুরো বাস্তবায়নের জন্য সিরিয়ার সরকারকে আহ্বান জানাচ্ছি।”
ওদিকে সোমবারও সিরিয়া জুড়ে অন্তত ১২ জন নিহত হয়েছে।
আরব লিগ পর্যবেক্ষকরা সহিংসতা বন্ধ করতে বা এর কারণ অনুসন্ধানের জন্য নিরপেক্ষ মূল্যায়নে সক্ষম নয় বলে ‘লোকাল কোঅর্ডিনেশন কমিটি’ জানিয়েছে।
নয় মাস ধরে চলা সহিংসতা বন্ধে আরব লিগ উপস্থাপিত শান্তি পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে গত মঙ্গলবার ৬০ সদস্যের পর্যবেক্ষক দল সিরিয়ায় যায়।
তারা দেশটিতে যাওয়ার পরও সেখানে নিহতের সংখ্যা বাড়ছেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯০০ঘ.
bdnews24