মিশর, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারক আবারো আদালতে বিচারের কাঠগড়ায়। দু’মাস বিলম্বের পর ২য় বারের মতো তার বিচার শুরু হয়েছে।
মুবারককে আগের বারের মতো এবারো স্ট্রেচারে করে আদালত কক্ষে নিয়ে যাওয়া হয়।
মুবারকসহ তার দুই ছেলে আলা ও গামাল ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক প্রধান হাবিব আল আদলি এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বিচার চলছে।
মিশরে জানুয়ারি ও ফেব্র“য়ারিতে মুবারককে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে শ শ বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় জড়িত থাকা থেকে শুরু করে দুর্নীতি পর্যন্ত বিভিন্ন অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪১ঘ.
bdnews24