২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া থেকে পর্যবেক্ষকদের প্রত্যাহারের আহ্বান

সিরিয়ায় সহিংসতা অব্যাহত থাকায় দেশটি থেকে পর্যবেক্ষকদের প্রত্যাহার করতে আরব লিগের প্রতি আহ্বান জানিয়েছে আরব পার্লামেন্টের উপদেষ্টা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 06:56 AM

Updated : 24 Aug 2022, 10:29 AM

আম্মান, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় সহিংসতা অব্যাহত থাকায় দেশটি থেকে পর্যবেক্ষকদের প্রত্যাহার করতে আরব লিগের প্রতি আহ্বান জানিয়েছে আরব পার্লামেন্টের উপদেষ্টা কমিটি। আরব লিগের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধি নিয়ে আরব পার্লামেন্টে ৮৮ সদস্যের উপদেষ্টা কমিটি গঠিত। আরব পার্লামেন্টের স্পিকার সালেম আল-দিকবাসি রোববার এক বিবৃতিতে বলেন, সিরিয়ায় আরব লিগের পর্যবেক্ষকদের উপস্থিতিতে চলমান এ দমনপীড়ন আরবের মানুষের মধ্যে ক্ষোভ আরো বাড়িয়ে দিচ্ছে এবং এতে করে এ পর্যবেক্ষক দলকে পাঠানোর উদ্দেশ্য পুরো নষ্ট হচ্ছে। তিনি বলেন, “আরব লিগের নজরদারিতে সিরিয়ায় অমানবিক কর্মকাণ্ড চলছে।” আরব লিগের ওপর আরব পার্লামেন্টের সরাসরি প্রভাব খুব কম। তবে আরব লিগের পর্যবেক্ষক দলের সাফল্য নিয়ে যে সন্দেহ দেখা দিয়েছে আরব পার্লামেন্টের এ মন্তব্যে সেটাই স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। নয় মাস ধরে চলা সহিংসতা বন্ধে আরব লিগ উপস্থাপিত শান্তি পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে মঙ্গলবার ৬০ সদস্যের পর্যবেক্ষক দল সিরিয়ায় যায়। তারা দেশটিতে যাওয়ার পর থেকেই সেখানে নিহতের সংখ্যা বাড়ছেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৪৫ ঘ.