২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে ওবামার জনপ্রিয়তা তুঙ্গে

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের দাবির বিরুদ্ধে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা কড়া বক্তব্য দেওয়ার পর ইসরায়েলে তার জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 02:01 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

জেরুজালেম, ২৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের দাবির বিরুদ্ধে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা কড়া বক্তব্য দেওয়ার পর ইসরায়েলে তার জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। জেরুজালেম পোস্ট এর প্রকাশিত জরিপে বুধবার একথা বলা হয়েছে। এতে দেখা যায়, ইসরায়েলের ৫৪ শতাংশ ইহুদি মনে করে ওবামার নীতি ইসরায়েলবান্ধব। আর শতকরা ১৯ ভাগ বলেছে তার নীতি ফিলিস্তিনবান্ধব। অন্যদিকে, মে মাসে পরিচালিত জরিপে দেখা যায়, মাত্র ১২ শতাংশ মনে করতো যুক্তরাষ্ট্রের নীতি ইসরায়লবান্ধব এবং ৪০ শতাংশই মনে করত মার্কিন নীতি ফিলিস্তিনবান্ধব। ২১ সেপ্টেম্বর জাতিসংঘে ওবামার ভাষণের পর ইসরায়েলে তার জনপ্রিয়তা একলাফে অনেকখানি বেড়েছে। ওই ভাষণে ওবামা জাতিসংঘের স্বীকৃতির মধ্য দিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি নাকচ করে দিয়েছেন এবং ইতিহাসে ইহুদিরা কী পরিমাণ বঞ্চনার শিকার হয়েছে তা বিস্তারিত তুলে ধরেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫৮ ঘ.