২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-বিদ্বেষ ফুঁসে উঠছে পাকিস্তানে

হাক্কানি জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইসলামাবাদের ওপর ওয়াশিংটনের চাপ বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র-বিদ্বেষ ফুঁসে উঠছে পাকিস্তানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 03:55 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ইসলামাবাদ, ২৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাক্কানি জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইসলামাবাদের ওপর ওয়াশিংটনের চাপ বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র-বিদ্বেষ ফুঁসে উঠছে পাকিস্তানে। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই হাকান্নি জঙ্গি গ্র"পকে সহায়তা করছে। স¤প্রতি কাবুলে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দূতাবাসে হামলার জন্য ওয়াশিংটন হাক্কানি নেটওয়ার্ককে দায়ী করেছে। যুক্তরাষ্ট্রের এ সমস্ত অভিযোগকে গভীর সন্দেহের চোখেই দেখছে পাকিস্তানিরা। তাদের ধারণা, এ অঞ্চলে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র নিজেদের ব্যর্থতাকে আড়াল করতেই পাকিস্তানকে দোষারোপ করে যাচ্ছে। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কোয়েটার এক ব্যবসায়ীর উক্তি, "নিজ দেশের অধিবাসীদের চোখে ধুলা দেওয়ার জন্যই তারা পাকিস্তানের বিরুদ্ধে ক্রমাগত অভিযোগ তুলছে।" তিনি আরো বলেন, "যুক্তরাষ্ট্রের এ সমস্ত অভিযোগের কড়া জবাব দিতে হবে পাকিস্তান সরকারকে। তাহলেই সরকার জনগণের সমর্থন পাবে।" ব্যাপক দুর্নীতির অভিযোগ, দারিদ্র দূরীকরণ নিয়ে ব্যর্থতায় জর্জরিত পাকিস্তান সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাথা চাড়া দিয়ে ওঠা এই জন-বিদ্বেষে আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর পরবর্তী সময়ে ওয়াশিংটন ও ইসলামাবাদ যৌথভাবে 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে' নামার পর এই প্রথম দেশ দুটি তীব্র বাকযুদ্ধে জড়িয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামাবাদের সাফল্য নিয়ে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে সমালোচনা চালিয়ে যাওয়ায় দেশটি মিত্র হারাতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রে ক্রমাগত চাপের মুখেও হাক্কানি জঙ্গি দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। রোববার পাকিস্তানে শীর্ষ সেনা কমান্ডারদের সঙ্গে সেনাপ্রধান আশফাক কায়ানির বিশেষ জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী উত্তর ওয়াজিরিস্তানে সামরিক অভিযান না চালাতে একমত হয়েছে কমান্ডাররা। উত্তর ওয়াজিরিস্তানই হাক্কানি জঙ্গি নেটওয়ার্কের আখড়া বলে যুক্তরাষ্ট্রের ধারণা। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন থেকেই হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে পাকিস্তানকে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দিয়ে আসছে। কিন্তু এ চাপ উপেক্ষা করে রোববার সেনাকমান্ডারদের বিশেষ বৈঠকের পর পাকিস্তান স্পষ্টই জানিয়ে দিয়েছে, তারা হাক্কানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/এলকিউ/২১৪৮ঘ.