২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাক্কানি জঙ্গি দলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না পাকিস্তান

যুক্তরাষ্ট্রে ক্রমাগত চাপের মুখেও পাকিস্তানের সেনাবাহিনী হাক্কানি জঙ্গি দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকায় সোমবার এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 11:47 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñযুক্তরাষ্ট্রে ক্রমাগত চাপের মুখেও পাকিস্তানের সেনাবাহিনী হাক্কানি জঙ্গি দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকায় সোমবার এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, রোববার পাকিস্তানে শীর্ষ সেনা কমান্ডারদের সঙ্গে সেনাপ্রধান আশফাক কায়ানির বিশেষ জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী উত্তর ওয়াজিরিস্তানে সামরিক অভিযান না চালাতে একমত হয়েছে কমান্ডাররা। উত্তর ওয়াজিরিস্তানই হাক্কানি জঙ্গি নেটওয়ার্কের আখড়া বলে যুক্তরাষ্ট্রের ধারণা। কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসে বোমা হামলার জন্য এ নেটওয়ার্ক দায়ী এবং তাদের পেছনে থেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কলকাঠি নাড়ছে বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে। হাক্কানি নেটওয়ার্ক আফগানিস্তানে হলেও যুক্তরাষ্ট্রের দাবি, পাকিস্তানেই তাদের মূল ঘাঁটি। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন থেকেই হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে পাকিস্তানকে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দিয়ে আসছে। কিন্তু এ চাপ উপেক্ষা করে রোববার সেনাকমান্ডারদের বিশেষ বৈঠকের পর পাকিস্তান স্পষ্টই জানিয়ে দিয়েছে যে তারা হাক্কানি গ্র"পের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, "পাকিস্তান ইতোমধ্যেই যা করছে তার বেশিকিছু করতে পারবে না- এ বার্তা আমরা এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছি।" স¤প্রতি যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসা একের পর এক অভিযোগের পরিপ্রেক্ষিতে পাকিস্তান বাগযুদ্ধে জড়িয়ে পড়ার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রোববার সেনা কমান্ডারদের বিশেষ বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি। আইএসআই হাক্কানি নেটওয়ার্ককে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ নাকচ করেছে পাকিস্তান। হাক্কানির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, দেশে তালেবান তৎপরতা সামাল দিতে তাদের প্রাণান্তকর চেষ্টা আর কঠোর পরিশ্রমের মধ্যে হাক্কানির বিরুদ্ধে লড়াইয়ে নামা সম্ভব নয়। বিশ্লেষকরা বলছেন, হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে পাকিস্তানের সেনাবাহিনী প্রচণ্ড ক্ষয়ক্ষতির শিকার হতে পারে। প্রাণহানিও হতে পারে বেশি। কারণ, আঞ্চলিক অন্যান্য জঙ্গি দলগুলোর সঙ্গে শক্তিশালী জোট গড়ে তুলেছে হাক্কানি। দলটির প্রধান সিরাজুদ্দিন হাক্কানি বলেছেন, পাকিস্তানে তাদের আশ্রয়ের কোনো প্রয়োজন নেই। আফগানিস্তানেই নির্বিঘেœ চলছে তাদের অভিযান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৪০ ঘ.