২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটোকে বিদ্রুপ করে গাদ্দাফির ভাষণ

সিরিয়া-ভিত্তিক আরাই টেলিভিশনে স¤প্রচারিত এক অডিও ভাষণে মঙ্গলবার ন্যাটোকে বিদ্রুপ করেছেন লিবিয়ার পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফি। তিনি বলেন, ন্যাটো বোমা হামলা টিকবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 02:07 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

কায়রো, ২০ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়া-ভিত্তিক আরাই টেলিভিশনে স¤প্রচারিত এক অডিও ভাষণে মঙ্গলবার ন্যাটোকে বিদ্রুপ করেছেন লিবিয়ার পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফি। তিনি বলেন, ন্যাটো বোমা হামলা টিকবে না। বিরোধীদেরকে সতর্ক করে দিয়ে ভাষণে গাদ্দাফি বলেন, "ন্যাটোর সুরক্ষা চিরকাল থাকবে না। লিবিয়ার রাজনৈতিক ব্যবস্থা এমন একটি ব্যবস্থা যেখানে জনগণের শক্তিই এর ভিত্তি। তা নস্যাৎ করা অসম্ভব।" তিনি বলেন, "লিবিয়ায় এক শাসনব্যবস্থার পতন ঘটেছে এবং বিমান ও বোমা হামলা চালিয়ে আরেক শাসব্যবস্থার পত্তন হয়েছে বলে মনে করো না। এতে উল্লাসিতও হয়ো না।" "ন্যাটো বিমানের এ বোমা হামলা টিকবে না।" গত মাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর তৃতীয় বারের মতো এ অডিও বার্তা দিলেন গাদ্দাফি। কিন্তু তিনি কোথায় আছেন এবং কখন রেকর্ডিংটি করা হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। আরাই টেলিভিশন গাদ্দাফিকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং এক মাস আগে গাদ্দাফি অপসারতি হওয়ার পর থেকে এই টেলিভিশন গাদ্দাফির রেকর্ডকৃত বার্তা স¤প্রচার করে তার আত্মপ্রকাশের মাধ্যম হয়ে উঠেছে। ২৩ অগাস্ট গাদ্দাফির ত্রিপোলির হেড কোয়ার্টার দখল হয়ে যাওয়ার পর থেকে আরাই টেলিভিশন তার বেশ কয়েকটি বার্তা স¤প্রচার করেছে। কিন্তু কখন ও কোথায় সর্বশেষ ভাষণটি ধারণ করা হয়েছে চ্যানেলটি তা জানায় নি এবং ভাষণটি নতুন কিনা রেকর্ডিংয়ে সেটিও পরিস্কার নয়। আরাই জানিয়েছে, তারা গাদ্দাফির ভিডিও ফুটেজ দেখাতে চেয়েছিল কিন্তু 'প্রযুক্তিগত কারণে' তা সম্ভব হয়নি। চ্যানেলটির ইরাকি মালিক মিশান জাবৌরি বলেছেন, তিনি 'খুব শিগগিরই' গাদ্দাফির একটি ভিডিও ভাষণ স¤প্রচার করবেন। সর্বশেষ এ রেকর্ডিংটি তিনিই দিয়েছেন। ওদিকে গাদ্দাফির মুখপাত্র জানিয়েছেন, গাদ্দাফি তার অনুগতদের নিয়ে এখনো লিবিয়াতেই আছে। আর গাদ্দাফি অনুগতরা এখনো বেশ কয়েকটি শহরে এনটিসি বাহিনীর পক্ষ হয়ে চালানো ন্যাটো বিমান হামলা দৃঢ়ভাবে প্রতিরোধ করে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০৪ঘ.