ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাবিশ্বের বস্তুপিণ্ডের বেশিরভাগ অংশ যে পদার্থ দিয়ে গঠিত বলে বিজ্ঞানীদের ধারণা সেই রহস্যময় 'ডার্ক ম্যাটার'র অস্তিত্ব নিয়ে সন্দিহান হয়ে উঠছেন বিজ্ঞানীরা। সা¤প্রতিক কিছু গবেষণা ফলাফল ডার্ক ম্যাটারের অস্তিত্বের বিরুদ্ধেই সাক্ষ্য দিয়েছে।
বামন ছায়াপথ নিয়ে গবেষণার ফলাফলে দেখা গেছে, মহাবিশ্বের প্রচলিত নকশায় ডার্ক ম্যাটারকে যে রূপে তুলে ধরা হয়েছে তা যদি সত্যি হয় তবে বামন ছায়াপথগুলো যেভাবে সৃষ্টি হয়েছে তা সম্ভব হতো না।
এতে এ ধারণা সৃষ্টি হয়েছে, সার্নের গবেষণাগারের লার্জ হ্যাড্রন কোলাইডারে ডার্ক ম্যাটার সনাক্ত করার প্রচেষ্টায় কিছুই পাওয়া যাবে না।
যুক্তরাজ্যের ব্রাডফোর্ডের বিজ্ঞান উৎসবে নেতৃস্থানীয় বিশ্বসৃষ্টিতত্ত্ব বিজ্ঞানী কার্লোস ফ্রেঙ্ক মহাবিশ্বের প্রচলিত নকশাকে এলোমেলো করে দেওয়ার মতো এ গবেষণা সম্পর্কে ভাষণ দিয়েছেন বলে বিবিসি জানিয়েছে।
মহাবিশ্বের প্রচলিত নকশার তত্ত্বে বলা হয়েছে, মহাবিশ্বের মাত্র চার শতাংশ সাধারণ পদার্থ দিয়ে তৈরি, যার মধ্যে নাক্ষত্রিক পদার্থ থেকে শুরু করে গ্রহ, মানুষ সবই অন্তর্ভুক্ত।
মহাবিশ্বের বাকি অংশ 'ডার্ক অ্যানার্জি' দিয়ে গঠিত বলে ধরা হয়। মহাবিশ্বের ক্রমস¤প্রসারণের কারণ রূপে 'ডার্ক অ্যানার্জি'র ভূমিকার উল্লে¬খ করা হয়।
মহাবিশ্বের সৃষ্টি ও গঠন বিষয়ে বিজ্ঞানীদের সর্বোৎকৃষ্ট ধারণাগুলো নিয়ে প্রচলিত বিশ্বছবি 'কসমোলজিক্যাল স্ট্যান্ডার্ড মডেল' নামে পরিচিত।
এ মডেলে প্রস্তাবিত ডার্ক ম্যাটারের কণাগুলোর অস্তিত্ব সনাক্ত করার জন্য অথবা এদের অস্তিত্বের পরোক্ষ প্রমাণ পাওয়ার জন্য ফার্মি স্পেস টেলিস্কোপ, ইয়র্কশায়ারের একটি গভীর খনিতে এবং সুইজারল্যান্ডের লার্জ হ্যাড্রন কোলাইডারে (এলএইচসি) অনেকগুলো পরীক্ষা করা হয়েছে।
কিন্তু এখনো পর্যন্ত, এদের অস্তিত্বের প্রত্যক্ষ বা পরোক্ষ কোন প্রমাণ পাওয়া যায় নি।
যখন বহু প্রত্যাশিত এলএইচসি'র গবেষণায়ও ডার্ক ম্যাটারের অস্তিত্বের কোন প্রমাণ না পাওয়ায় গবেষণারত বিজ্ঞানীরা হতাশ হয়ে পড়েন। হতাশ বিজ্ঞানীদের অনেকেই স্ট্যান্ডার্ড মডেলের যথার্থতা নিয়ে প্রশ্ন তোলেন। অনেকে মডেলটিকে 'ভুল' বলেও রায় দেন।
এ অবস্থায় আমাদের মিল্কিওয়ে ছায়াপথের চারপাশে ঘিরে াকা বলয় আকৃতির বামন ছায়াপথদের নিয়ে গবেষণারত বিজ্ঞানীরাও তাদের সাে যোগ দিলেন। বামনাকৃতির এ ছায়াপথগুলো অল্প কয়েকটি তারা ও বেশিরভাগ ডার্ক ম্যাটার দিয়ে তৈরি বলে বিশ্বাস করা হতো।
ওই গবেষকদের অন্যতম ডুরহাম বিশ্ববিদ্যালয়ের কার্লোস ফ্রেঙ্ক বলেন, গবেষণায় প্রাপ্ত ফলাফলে এ ধারণা পাওয়া যায় যে মহাবিশ্বের সৃষ্টি ও গঠন সম্পর্কে আমাদের ধারণা অসম্পূর্ণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২৬ ঘ.
bdnews24