ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৬৩ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের কয়েকমাস পর স্ত্রী জ্যাকুলিন কেনেডির সাক্ষাৎকারের প্রথম অডিও টেপ প্রকাশ করা হয়েছে।
এই টেপে মার্টিন লুথার কিং সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন জ্যাকুলিন।
মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংকে ঘৃণা করতেন তিনি। সাক্ষাৎকারে তিনি কিংকে একজন ভয়ঙ্কর ব্যক্তি বলেও মন্তব্য করেন।
১৯৬৩ সালে কেনেডি হত্যাকাণ্ডের কয়েক মাস পর মার্কিন ইতিহাসবিদ আর্থার এসলেসিঙ্গার এ সাক্ষাৎকার নিয়েছিলেন।
বুধবার তার ওই সাক্ষাৎকার নিয়ে একটি বই প্রকাশ করা হয়।
১৯৯৪ সালে জ্যাকুলিন মারা যান। তাঁর মৃত্যুর আগে এই সাক্ষাৎকার প্রকাশ করা হবে না- এই শর্তে সাক্ষাৎকারটি দিয়েছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৯ঘ.
bdnews24