২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন ২০১২ সালের অক্টোবরে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ২০১২ সালের ৭ অক্টোবর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 08:38 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ২০১২ সালের ৭ অক্টোবর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ভেনেজুয়েলায় সাধারণত ডিসেম্বরেই নির্বাচন হলেও এবার একটু আগে-ভাগেই নির্বাচন অনুষ্ঠিত হবে, যা অপ্রত্যাশিত বলে বিবিসি জানায়। প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ আরো এক মেয়াদে নির্বাচিত হতে চান। যদিও তিনি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন। কিন্তু তারপরও পুনরায় ৬ বছর মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ব্যাপারে শ্যাভেজ অত্যন্ত আত্মবিশ্বাসী। প্রধান বিরোধীজোট শ্যাভেজের প্রতিদ্বন্দ্বী হিসেবে একজন প্রার্থীকে মনোনয়ন দেবে। তাকে আগামী বছরের ফেব্র"য়ারিতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক পর্যায়ে অংশ নিতে হবে। শ্যাভেজ তার টুইটারবার্তায় লিখেছেন, "৭ অক্টোবর ২০১২: আপনার আত্মপরিচয় লেখা হবে! আমরা আপনার পৃষ্ঠায় আরো একটি বৈপ্লবিক বিজয়ের বার্তা লিখবো! আমরাই টিকে থাকবো এবং আমরাই জয়ী হবো!" ১৯৯৯ সাল থেকে দুই মেয়াদে বামপন্থী হুগো শ্যাভেজ ভেনেজুয়েলা শাসন করছেন। তিনি আরো দুই মেয়াদে সরকার পরিচালনা করতে চান। তার এই চাওয়া সত্যি হলে ২০২৫ সাল পর্যন্ত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে থাকবেন শ্যাভেজ। ৫৭ বছর বয়সী শ্যাভেজ জুনে জানান তিনি ক্যান্সারে আক্রান্ত। এ জন্য তাকে কিউবার অস্ত্রোপচার করাতে হয়েছে এবং নিয়মিত ক্যামো থেরাপি গ্রহণ করতে হচ্ছে। কিন্তু তার ক্যান্সারের ধরন সম্পর্কে বিস্তারিত আর কিছু জনসমক্ষে প্রকাশ করা হয় নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১৫ ঘ.