২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় সা¤প্রদায়িক উত্তেজনা, বিপাকে প্রধানমন্ত্রী

অগাস্টে মালয়েশিয়ায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি গির্জায় মুসলিমদের হামলার কারণে দেশটিতে সা¤প্রদায়িক উত্তেজনা বিরাজ করছে। আর এতে বিপাকে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2011, 08:54 AM

Updated : 24 Aug 2022, 03:57 PM

কুয়ালালামপুর, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অগাস্টে মালয়েশিয়ায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি গির্জায় মুসলিমদের হামলার কারণে দেশটিতে সা¤প্রদায়িক উত্তেজনা বিরাজ করছে। আর এতে বিপাকে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ২০১৩ সালে মালয়েশিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু ২০১০ সাল থেকেই রাজাকের জনপ্রিয়তার গ্রাফ নিুমুখী। আবার এরমধ্যে সা¤প্রদায়িক সংঘাত বিষয়টিকে আরো জটিল করে তুলেছে বলে মনে করা হচ্ছে। গির্জায় হামলা নিয়ে খ্রিস্টানদের সাথে সংখ্যাগুরু মুসলিমদের তীব্র বাদানুবাদ চলছে। উভয়পক্ষই মনে করছে সরকার তাদের অধিকার রক্ষার জন্য যথেষ্ট পদক্ষেপ নেয় নি। রক্ষণশীল মুসলিম যাদের অধিকাংশই জাতিতে মালয়, তারা সরকারকে খ্রিস্টানদের ক্রমবর্ধমান 'স্পর্ধিত' কার্যকলাপের রাশ টেনে ধরার জন্য চাপ দিচ্ছে। তাদের অভিযোগ, খ্রিস্টানরা মুসলামানদের ধর্মান্তরিত করার চেষ্টা করছে। আর প্রধানত চীনা ও ভারতীয় সংখ্যালঘু খ্রিস্টানদের অভিযোগ, তাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে যা সরকার আমলে নিচ্ছে না। পর্যবেক্ষকরা বলছেন, প্রধানমন্ত্রী নাজিব রাজাক ইচ্ছা ও সীমাবদ্ধতার জালে আটকা পড়েছেন। সমস্যা সমাধানে তাকে খুব সাবধানে উদ্যোগ নিতে হবে যেন কোনো পক্ষপাতিত্ত্ব প্রকাশ না পায়। বিষয়টি নিয়ে সিঙ্গাপুরের ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের মালয়েশিয়া বিশেষজ্ঞ ব্রিজিত ওয়েলস বলেন, "চলমান সা¤প্রদায়িক উত্তেজনায় প্রধানমন্ত্রী নাজিব উভয় সংকটে পড়েছেন। তার জন্য মুসলিম সংখ্যাগরিষ্ঠের ভোট ব্যাংক ধরে রাখা যেমন দরকার তেমনি চীনা অধ্যুষিত কিছু আসনে জিততে হলে তাদের সমর্থনও দরকার। আর রাজনৈতিক বাস্তবতা হচ্ছে, সংখ্যালঘুরা রাজনৈতিকভাবে যেমন তৎপর তেমনি সচেতন।" জাতীয় নির্বাচন ২০১৩ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনেকেরই আশঙ্কা নির্বাচন ২০১২ সালের প্রথম দিকেও অনুষ্ঠিত হতে পারে। কারণ ক্রমবর্ধমান সা¤প্রদায়িক উত্তেজনার পরিপ্রেক্ষিতে পতন হতে পারে প্রধানমন্ত্রী নাজিবের জোট সরকারের। বিরোধী দল থেকে সামান্য ব্যবধানে এগিয়ে থাকা তার জোটে চীনা সংখ্যালঘু ও ভারতীয় সংখ্যালঘুদের রাজনৈতিক দলেরও অংশগ্রহণ রয়েছে। গত অগাস্টে কুয়ালালামপুরের কাছে একটি গির্জায় মুসলিমদের খ্রিস্টধর্মে দীক্ষিত করা হচ্ছে সন্দেহে হানা দেয় মুসলিম ধর্মীয় কর্তৃপক্ষ। তবে গির্জার অনুষ্ঠান আয়োজক এনজিও দাবি, তারা সেখানে একটি সেবামূলক অনুষ্ঠান করছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫১ ঘ.