২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বন্যা, বিদেশি সাহায্য চাইলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের সিন্ধু প্রদেশে বন্যায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ায় শনিবার আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 01:34 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ পাকিস্তানের সিন্ধু প্রদেশে বন্যায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ায় শনিবার আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। সিন্ধু প্রদেশের দক্ষিণাঞ্চলে কয়েক সপ্তাহ ধরে প্রবল মৌসুমী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ১৪১ জনের প্রাণহানি হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ। আকস্মিক এ বন্যায় প্রায় ২১টি জেলা প্লাবিত হওয়া ছাড়াও ১৭ লাখ একরেরও বেশি জমির ফসল নষ্ট হয়েছে। এ অঞ্চলের মানুষ গত বছরের বন্যার ভয়াবহতা কাটিয়ে ওঠার আগেই নতুন এ বন্যার কবলে পড়েছে। জাতির উদ্দেশে এক টেলিভিশন ভাষণে গিলানি বলেছেন, "স¤প্রতি বৃষ্টিপাতে ধারণাতীত ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটাতে আন্তর্জাতিক সাহায্য প্রয়োজন।" জাতিসংঘের মাধ্যমে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সাহায্যের আবেদনে আন্তর্জাতিক স¤প্রদায় সাড়া দেবে এবং পাকিস্তানের জনগণও ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারের প্রচেষ্টায় সমর্থন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ২০১০ সালেও পাকিস্তানের সিন্ধু প্রদেশে ভয়াবহ বন্যা হয়। এতে প্রায় ২ হাজার মানুষের প্রাণহানিসহ ১ কোটি ১০ লাখ মানুষ বাস্তুহারা হয়। সাহায্য সংস্থা অক্সফামের তথ্যানুসারে, বন্যার এক বছর পরও ৮ লাখের বেশি পরিবারের স্থায়ী বাসস্থান নেই। এছাড়া ১০ লাখেরও বেশি মানুষের খাদ্য সহায়তা প্রয়োজন। এর বেশিরভাগই সিন্ধুর বাসিন্দা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৩০ঘ.