২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ১০ হাজার সৈন্য রাখার পক্ষে কয়েক মার্কিন আইনপ্রণেতা

মার্কিন কংগ্রেসের প্রতিরক্ষা বিষয়ক কমিটির সদস্যরা বলেছেন, ইরাকে অন্তত দশ হাজার সৈন্য রাখার প্রয়োজন রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন কংগ্রেসের প্রতিরক্ষা বিষয়ক কমিটির সদস্যরা বলেছেন, ইরাকে অন্তত দশ হাজার সৈন্য রাখার প্রয়োজন রয়েছে। চলতি বছরের শেষ নাগাদ ইরাক থেকে সব সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে মার্কিন প্রশাসনের। ইরাকের নিরাপত্তা বাহিনীকে গোয়েন্দা তথ্য সরবরাহ, সামরিক প্রশিক্ষণ, শান্তিরক্ষা ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সহায়তা এবং সেখানে অবস্থানরত বেসামরিক মার্কিনীদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তত ১০ হাজার সেনা রাখা প্রয়োজন বলে মন্তব্য করেন আইনপ্রণেতারা। ইরাকে বর্তমানে ৪৬ হাজার মার্কিন সৈন্য আছে। ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে নতুন কোনো সমঝোতা না হলে দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী চলতি বছর শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের সব সৈন্য দেশে ফিরে যাবে। স¤প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা ইরাক থেকে আনুষ্ঠানিকভাবে সেনবাহিনী প্রত্যাহারের পর সেখানে তিন থেকে চার হাজার সৈন্য রাখার পরিকল্পনা সমর্থন করেছেন । এ বিষয়ে কংগ্রেসের আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান ও রিপাবলিকান এমপি হোয়ার্ড ম্যাক কিন বলেন, "তিন হাজার সৈন্য রাখার কথা শুনে আমি খুব খুশী হইনি। কারণ ইরাকে নিয়োজিত কমান্ডাররা আমাকে বলেছে, আমাদের দশ হাজারের নিচে নামা ঠিক হবে না।" এ সময় সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, "আমার মনে হয় ১০ হাজার সৈন্য রাখা উচিত।" তবে সিনেট আর্মড সার্ভিসেস চেয়ারম্যান কার্ল লেভিন সাংবাদিকদের বলেন, ইরাকের তিন হাজার মার্কিন সেনা থাকলে তা সংখ্যায় খুব কম হবে বলে তিনি মনে করেন না। তাছাড়া সৈন্য রাখার জন্য এখন ইরাকের প্রতি আহ্বান জানানোও ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়টি তদারক করছেন। ২০০৯ সালে ওবামার ক্ষমতা গ্রহণের পর থেকে এখন পর্যন্ত ইরাক থেকে প্রায় এক লাখ সৈন্য প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে সেখানে মাত্র ৪৬ হাজার সেনা আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/এএইচ/১৯২২ ঘ.