২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসা শেষে ভারতে ফিরলেন সোনিয়া

চিকিৎসার জন্য পাঁচ সপ্তাহ যুক্তরাষ্ট্রে কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছেন ভারতের কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধী। তার অনুপস্থিতিতে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে বেশ চাপ সামলাতে হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 11:26 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

নয়াদিল্লি, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ চিকিৎসার জন্য পাঁচ সপ্তাহ যুক্তরাষ্ট্রে কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছেন ভারতের কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধী। তার অনুপস্থিতিতে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে বেশ চাপ সামলাতে হচ্ছে। গত ৪ অগাস্ট নিউ ইয়র্কের একটি বেসরকারি হাসপাতালে সোনিয়ার দেহে সফল অস্ত্রোপচার হয়। ভারতের পত্রিকা ডেকান হেরাল্ড সেসময় এক প্রতিবেদনে জানায়, সোনিয়া সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত হওয়ায় এ অস্ত্রোপচার করতে হয়েছে। তবে, কংগ্রেস এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। কংগ্রেস সাধারণ সম্পাদক জনার্দন দ্বিবেদি রয়টার্সকে বলেন, "তিনি (সোনিয়া গান্ধী) আজ (বৃহস্পতিবার) সকালে ফিরেছেন এবং সুস্থ আছেন।" গণমাধ্যমের চোখ ফাঁকি দিয়ে মেয়ে প্রিয়াংকাকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়েন সোনিয়া। অজ্ঞাত রোগের অস্ত্রোপচারের জন্য প্রায় পাঁচ সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র যাওয়ার পর থেকে তার কোনো ছবি প্রকাশ হয়নি। কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ)-এর প্রেসিডেন্ট সোনিয়ার দীর্ঘ অনুপস্থিতি তার দল এবং সরকারের ওপর যথেষ্ট প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। সোনিয়া গান্ধী কবে থেকে আবার সামজিক জীবন শুরু করবেন জানতে চাওয়া হলে জবাবে দ্বিবেদি বলেন, "এখনই আপনারা এমন কথা কিভাবে বলছেন? এটা চিকিৎসকদের ওপর নির্ভর করছে। তিনি সুস্থ আছেন আমি শুধু এটাই বলতে পারি।" তবে তার শারীরিক সমস্যা বা চিকিৎসার ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কংগ্রেস। বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, সোনিয়া নিউ ইয়র্কের দ্য স্লোঅ্যানে-ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিয়েছেন। তবে এ খবরও কংগ্রেসের মুখপাত্র নিশ্চিত করেননি। ওদিকে স¤প্রচার মাধ্যম সিএনএন-আইবিএন কংগ্রেসের কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানায়, সোনিয়া গান্ধীর পুরোপুরি সেরে উঠতে আরো একমাস সময় লাগবে। ইতালীয় বংশোদ্ভূত ৬৪ বছর বয়সী সোনিয়া গান্ধীই ভারত সরকারের কোনো পদে না থাকলেও সোনিয়াই পেছন থেকে দেশ পরিচালনা করেন বলে মনে করা হয়ে থাকে। তার অনুপস্থিতিতার অভাব দলে ভালভাবেই অনুভূত হয়েছে। প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ দলীয় বেশ কয়েকজন নেতা প্রকাশ্যেই এ কথা বলেছেন। কংগ্রেসের অনেকেই বিশ্বাস করেন, সোনিয়া দেশে অবস্থান করলে স¤প্রতি ১২ দিন অনশনকারী আনা হাজারের বিষয়টি অন্যভাবে নিষ্পত্তি হতো। দুর্নীতির বিরুদ্ধে অনশনকারী ৭৪ বছর বয়সী ওই গান্ধীবাদী সমাজকর্মীকে মোকাবিলা করতে কংগ্রেস ধারাবাহিকভাবে ভুল পদক্ষেপ গ্রহণ করেছে বলে তারা মনে করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৭১০ ঘ.