যুক্তরাষ্ট্র, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বে প্রতিবছর সাইবার অপরাধে ক্ষতির পরিমাণ ১১ হাজার ৪শ' কোটি মার্কিন ডলার ক্ষতি হয়। কম্পিউটার সুরক্ষায় নর্টন সফটওয়্যার নির্মাতা সাইম্যানটেক কর্পোরেশন পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে আসে।
সাধারণত, ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক কম্পিউটার অচল করে দেওয়া, হ্যাকিং, ভাইরাস ছড়ানো, শিশু পর্ণোগ্রাফি, গোপন গুরুত্বপূর্ণ তথ্য চুরি, কপিরাইট, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘণ ইত্যাদিসহ আরো অনেক ক্ষেত্রেই ইন্টারনেটের মাধ্যমে সাইবার অপরাধ ঘটতে পারে।
নর্টনের ২০১১ সালের সাইবার অপরাধ বিষয়ক প্রতিবেদনে দেখা যায়, গত বছর ৪৩ কোটি ১০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ সাইবার অপরাধের শিকার হয়েছে।
সাইবার অপরাধে ক্ষতির আর্থিকমূল্য বিশ্বব্যাপী গাঁজা, কোকেন এবং হেরোইন চোরাচালানের আর্থিক অংককেও ছাড়িয়ে গেছে।
১৮ থেকে ৩১ বছর বয়সী যাদের মোবাইলফোনে ইন্টারনেট সংযোগ আছে তারাই এ অপরাধের শিকার বেশি হয় বলে জরিপে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪৬ ঘ.
bdnews24