২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু ঠেকাতে নজরদারি বাড়ানোর আহ্বান

এশিয়ার দেশগুলোতে নতুন করে বার্ড ফ্লু ভাইরাসের বিস্তার ঠেকাতে হাস-মুরগির খামার এমনকি বনের পাখিদের ক্ষেত্রেও এ রোগ সংক্রমণের ওপর কড়া নজরদারির আহ্বান জানিয়েছেন ভাইরাস বিশেষজ্ঞরা। যাতে এ রোগ মানুষের মধ্যে ছড়িয়ে না পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2011, 12:50 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

হংকং, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-এশিয়ার দেশগুলোতে নতুন করে বার্ড ফ্লু ভাইরাসের বিস্তার ঠেকাতে হাস-মুরগির খামার এমনকি বনের পাখিদের ক্ষেত্রেও এ রোগ সংক্রমণের ওপর কড়া নজরদারির আহ্বান জানিয়েছেন ভাইরাস বিশেষজ্ঞরা। যাতে এ রোগ মানুষের মধ্যে ছড়িয়ে না পড়ে। কারণ, বিশেষজ্ঞরা বলছেন, নতুন বার্ডফ্লু ভাইরাসের কোনো টীকা নেই। নতুন ধরনের এইচ৫এন১ ভাইরাস ইতোমধ্যেই চীন এবং ভিয়েতনামে ছড়িয়ে পড়তে শুরু করেছে। এশিয়ার বাইরেও তা ছড়িয়ে পড়ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা (এফএও) বাংলাদেশসহ এশিয়ার ৫ টি দেশে আবার বার্ড ফ্লু ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করার পর এর বিস্তার ঠেকাতে নজরদারি বাড়ানোর এ আহ্বান জানালেন বিশেষজ্ঞরা। আগের বার্ড ফ্লু ভাইরাসের তুলনায় নতুন ভাইরাসটি বেশি মারাত্মক কিনা বিজ্ঞানীরা তা এখনো নিশ্চিত নন। তবে তারা বলছেন, নতুন ভাইরাসটি আগেরটির তুলনায় অনেকটাই আলাদা। ফলে আগের এইচ৫এন১ ভাইরাসের টিকা নতুন ভাইরাস প্রতিরোধে কার্যকর নাও হতে পারে। এফএও গত সপ্তাহে নতুন করে বার্ড ফ্লুয়ের প্রাদুর্ভাব ঘটার ব্যাপারে সতর্ক করেছে। এতে বাংলাদেশ, চীন, মিশর, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানায় তারা। এফএও জানিয়েছে, ২০০৬ সালে এইচ৫এন১ ভাইরাসের সবচেয়ে বেশি সংক্রমণের সময় বিশ্বের ৬৩টি দেশে তা দেখা দিলেও বেশিরভাগ দেশেই এ ভাইরাস থেকে মুক্ত হয়। কিন্তু পাখির স্থানান্তরের কারণে ২০০৮ সাল থেকে এটা আবারো পোষা ও বন্য পাখিদের মধ্যে ছড়িয়ে পড়ছে। এ বিষয়ে সতর্কতা অবলম্বনের পাশাপাশি ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে এফএও। এফএও'র প্রধান পশুরোগ বিশেষজ্ঞ হুয়ান লুব্রোথ বলেছেন, "২০০৪ থেকে ২০০৮ সালে এ ভাইরাস কমে আসার যে ধারা ছিলো তা থেকে বিচ্যুতি এটাই প্রমাণ করে যে, এবার বর্ষা ও শীতে এইচ৫এন১ ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যেবে।" লুব্রোথ বলেন, "পাখির মাধ্যমে এ ভাইরাস কোনো অঞ্চলে যেতে পারে। কিন্তু পোল্ট্রি খামারে মানুষের কার্যক্রম ও পোল্ট্রি বিক্রির মাধ্যমে এর বিস্তৃতি ঘটে। "সতর্কতামূলক ব্যবস্থাগ্রহণ এবং ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় প্রস্তুতি জরুরি।" এ ভাইরাসের প্রতিষেধক হিসেবে যে টিকা ব্যবহৃত হয় চীন ও ভিয়েতনামে তা কার্যকর না হওয়ায় তা নিয়ে উদ্বিগ্ন এফএও। ভিয়েতনামে ওই ধরনের ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে পার্শ্ববর্তী দেশ ক্যাম্বোডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়াও তা ছড়িয়ে পড়ার ঝুঁকির মধ্যে রয়েছে। ক্যাম্বোডিয়ায় চলতি মাসে এ ভাইরাস সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে এবং এ বছর সেখানে আটজনের শরীরে এ ভাইরাস ধরা পড়েছে। এফএও বলেছে, স¤প্রতি ইসরায়েল, ফিলিস্তিন, বুলগেরিয়া, রোমানিয়া, নেপাল ও মঙ্গোলিয়ায় এ ভাইরাসের সংক্রমণ দেখা গেছে। ডটকম/এমআরএইচ/এনআইএইচ/পিকেএস/বিডি/এএইচ/পিডি/২৩৪৫ ঘ.