ত্রিপোলি/বেনগাজি, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাদ্দাফির পতনে উদ্বেলিত লিবিয়াবাসী বুধবার সবেচেয়ে আনন্দমুখর ঈদ উদযাপন করেছে।
রাজধানীতে বিদ্রোহীদের দেয়া নতুন নাম শহীদ স্কয়ারে সকালে ঈদ উল-ফিতরের জামাতে অংশ নিতে শত শত মুসল্লি জমায়েত হয়।
জামাতে অংশ নেয়া ত্রিপোলির এক ব্যবসায়ী বলেন, "এ নামাজ সবচেয়ে সুন্দর। আমরা আনন্দে উদ্বেলিত, গাদ্দাফি আমাদের জীবন বিতৃষ্ণায় ভরে দিয়েছিলেন।
৪২ বছরের অবদমন, বঞ্চনার অবসান উপলক্ষে আমরা আনন্দ ভাগাভাগি করে নিতে এখানে হাজির হয়েছি।"
তিনি আরো বলেন, "এই ঈদ সবচেয়ে সুন্দর ঈদ। এ দিন ৪২ বছরের মধ্যে সবেচেয় সুন্দর দিন।"
সন্তানসম্ভবা ২৮ বছর বয়সী এক নারীর উক্তি, "এই দিন স্বাধীনতার, এমন একটি দিন যা আমি বলে বোঝাতে পারব না। মনে হচ্ছে পুরো পৃথিবীটা আমার। আমি গর্বিত যে আমি এখনো সন্তানের জন্ম দেই নি। আমার সন্তান জন্ম নেবে স্বাধীন লিবিয়িায়।"
তবে এখনো শেষ হয়নি লিবিয়া যুদ্ধ। কারণ লিবিয়ার বিদ্রোহীদের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়েছে পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফি অনুগত বাহিনী।
ফলে এ সময়সীমা পেরোনোর পর লিবিয়িায় নতুন করে তুমুল লড়াইয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৩১ঘ.
bdnews24