২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএমএফ কার্যালয়ে স্ট্রস-কান

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইমএমএফ) এর সাবেক প্রধান ডমিনিক ট্রস-কান মঙ্গলবার সংস্থাটির কার্যালয় পরিদর্শন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2011, 03:59 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ওয়াশিংটন, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইমএমএফ) এর সাবেক প্রধান ডমিনিক ট্রস-কান মঙ্গলবার সংস্থাটির কার্যালয় পরিদর্শন করেছেন। যৌন নির্যতন মামলা খারিজ হওয়ার পর তিনি এই প্রথম আইএমএফ কার্যলয়ে গেলেন। সেখানে হাজির হয়েই স্ট্রস কান তাকে নিয়ে সৃষ্ট অপ্রীতিকর পরিস্থিতির জন্য কর্মীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। কর্মীরা উষ্ণ হাততালির মধ্য দিয়ে তাকে স্বাগত জানায়। নিউ ইয়র্কের এক হোটেল কর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে কানের বিরুদ্ধে মামলা হওয়ার পর গত সপ্তাহে তা খারিজ হয়ে যায়। স্ত্রীকে সঙ্গে নিয়ে আইএমএফ দপ্তরে যান স্টস কান। সেখানে তিনি তার শুভাকাঙ্খী ও সংস্থাটির বর্তমান প্রধান ক্রিস্টিন লাগার্ডের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি এক মিলনায়তনে বক্তব্য রাখেন। মিলনায়তনটি ছিল দর্শকে পরিপূর্ণ এবং টিভি কর্মী ও আলোকচিত্রীদের উপস্থিতিতে মুখর। সাবেক মহাপরিচালকের জন্য তারা দিনভর দপ্তরের বাইরে অপেক্ষায় ছিলো। আইএমএফ জানিয়েছে, ট্রস কানের আইএমএফ দপ্তর পরিদর্শন ব্যক্তিগত এবং তার অনুরোধে এর আয়োজন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৬ঘ.