কারাকাস, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিউবা নয় বরং এবার নিজ দেশেই কেমোথেরাপি নিচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ।
তৃতীয় দফায় এ চিকিৎসা রোববার শুরু হচ্ছে। শনিবার টেলিভিশন চ্যানেলে প্রচারিত মন্ত্রিপরিষদের এক বৈঠকে একথা জানিয়েছেন শ্যাভেজ।
কিউবায় গত জুন মাসে অস্ত্রোপচার করে ক্যান্সার টিউমার অপসারণের পর সেদেশেই দুই দফা কেমোথেরাপি নিয়ে গত সপ্তাহে দেশে ফিরেছেন শ্যাভেজ।
আর তৃতীয় দফায় নিজ দেশে কেমোথেরাপি দেওয়ার সিদ্ধান্ত এই ইঙ্গিতই দিচ্ছে যে রোগমুক্তির নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন শ্যাভেজ।
মুন্ডিত মস্তক আর সেনাবাহিনীর পোশাক পরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলেন, "আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। কারণ এখানে তৃতীয় দফায় কেমোথেরাপি দেওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।"
ক্যান্সারের ধরণ সম্পর্কে না জানালেও শ্যাভেজ আবারও বলেন, স¤প্রতি করা তার সব টেস্টের ফলই ইতিবাচক।
কেমোথেরাপরি পর রেডিওথেরাপির প্রয়োজন হতে পারে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬২১ঘ.
bdnews24