২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফিকে খুঁজছে বিদ্রোহীদের বিশেষ বাহিনী

পলাতক মুয়াম্মার গাদ্দাফিকে হন্যে হয়ে খুঁজছে বিদ্রোহীদের বিশেষ বাহিনী। এ অভিযানে কাজ করছে দুটি ইউনিট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2011, 11:40 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ত্রিপোলি, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পলাতক মুয়াম্মার গাদ্দাফিকে হন্যে হয়ে খুঁজছে বিদ্রোহীদের বিশেষ বাহিনী। এ অভিযানে কাজ করছে দুটি ইউনিট। বিদ্রোহী শিবিরের কর্নেল হাশিম বুহাগির জানান, গাদ্দাফিকে খুঁজতে বিশেষ বাহিনী পাঠানো হচ্ছে প্রতিদিনই। এ বাহিনীর একটি ইউনিট গোয়েন্দাগিরি করছে। আরেক ইউনিট গাদ্দাফিকে খুঁজছে। গত মঙ্গলবার আল আজিজিয়া কম্পাউন্ড বিদ্রোহীদের দখলে আসার পরও গাদ্দাফি ও তার পরিবারের সদস্যদের কোনো খোঁজ না পেয়ে গঠন করা হয়েছে এ বিশেষ বাহিনী। বুহাগির বলেন, কয়েকটি এলাকা চিহ্নিত করে গাদ্দাফিকে খোঁজা হচ্ছে। ওদিকে, সরকার পরিচালনার জন্য লিবিয়ার শহর বেনগাজি থেকে ত্রিপোলিতে চলে যাওয়ার ঘোষণা দিয়েছে বিদ্রোহী পরিষদ। সেখান থেকেই তারা দেশ পরিচালনা করবে। কিন্তু ত্রিপোলির বিভিন্ন এলাকায় এখনো গাদ্দাফি অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই চলছে। সেইসঙ্গে চলছে ন্যাটো বিমান হামলাও। গাদ্দাফি অনুগত একটি গণমাধ্যম জানিয়েছে, গাদ্দাফির জন্মশহর সিরত এ ন্যাটো বোমা হামলা চালাচ্ছে। সিরত এর একটি বড় বাঙ্কারে শুক্রবার ব্রিটিশ জঙ্গিবিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ বাঙ্কারটি গাদ্দাফি বাহিনীর কমান্ড ও কন্ট্রোল সেন্টার। কিন্তু হামলার সময় সেখানে গাদ্দাফি ছিলেন কিনা কিংবা তিনি আদৌ সিরত-এ আছেন কিনা তা জানা যায়নি। বিদ্রোহী নেতারা বছলেন, গাদ্দাফিকে মারতে কিংবা ধরতে পারলেই লড়াই শেষ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৫ঘ.