২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬

গাজায় কয়েকদফা ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৬ জন ফিলিস্তিনি নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

গাজা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় কয়েকদফা ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৬ জন ফিলিস্তিনি নিহত এবং ৩০ জন আহত হয়েছে। গাজায় বৃহস্পতিবার ভোরের আগে চালানো বিমান হামলায় নিহত হয় অন্তত ৪ ফিলিস্তিনি। আহত হয় ২০ জন। উত্তর গাজায় বিমান হামলায় নিহত হয় আরো দুইজন। আহত হয় ১০ জন। নিহত ছয়জনের মধ্যে ২ জন ইসলামিক জিহাদের সদস্য। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। গাজা থেকে রকেট হামলার জবাবে ইসরায়েল এ পাল্টা হামলা চালাচ্ছে। গাজা থেকে ১৪ টি রকেট ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের সীমান্ত এলাকায় ৫ দিনের সহিংসতার পর দুপক্ষে নতুন করে এ উত্তেজনা দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৮ঘ.