২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় পৌঁছেছে জাতিসংঘ দল

সিরিয়ায় মানবিক পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার দামেস্ক পৌঁছেছে জাতিসংঘের একটি দল। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 12:17 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

বৈরুত, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ সিরিয়ায় মানবিক পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার দামেস্ক পৌঁছেছে জাতিসংঘের একটি দল। সিরিয়ায় মানবিক পরিস্থিতি যাচাই করে দেখাসহ প্রাথমিকভাবে তাদের কি ধরনের সাহায্য সহযোগিতা দরকার তাও জানার চেষ্টা করবে এ দলটি। গত মে মাস থেকে দলটিকে সিরিয়ায় প্রবেশ করতে দেওয়ার অনুমতি চেয়ে আসছে জাতিসংঘ। শেষ পর্যন্ত সিরিয়া সরকার এ মিশনের অনুমতি দিলো বলে জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা। দলটি সিরিয়ার কোন অংশে যাবে সে ব্যাপারে ওই কর্মকর্তা কিছু জানান নি। তবে তিনি বলেন, বৃহস্পতিবার পর্যন্ত দলটি সরেজমিনে মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। একাজে দলটির সিরিয়ার সব জায়গায়ই অবাধে প্রবেশের অনুমতি দরকার হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক প্রধান কর্মকর্তা ভ্যালেরি আমোস। জাতিসংঘ দলের এ সফরের মধ্যেই রোববার সিরিয়ার টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়ায় প্রায় পাঁচমাস ব্যাপী বিক্ষোভে এ নিয়ে চতুর্থবারের মতো টেলিভিশনে সাক্ষাৎকার দেবেন তিনি। সাক্ষাৎকারে আসাদ সিরিয়ার বর্তমান পরিস্থিতি, সংস্কার প্রক্রিয়া এবং সিরিয়ার ওপর রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের চাপ নিয়ে কথা বলবেন। জুনে শেষবার জনসম্মুখে ভাষণ দেন তিনি। ওই ভাষণে কয়েক মাসের মধ্যে রাজনৈতিক সংস্কারের প্রতিশ্র"তি দিলেও বন্দুকধারীদের সঙ্গে কোনো সমঝোতায় যাবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন আসাদ। এর পর থেকেই আসাদের ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে। যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা তাকে পদত্যাগের আহ্বান জানায় এবং সিরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। আসাদের শাসনের বিরুদ্ধে বিক্ষোভ দমনাভিযানে প্রায় ২ হাজার বেসামরিক নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮১৪ ঘ.