২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ঋণ খেলাপি হবে না: চীনকে আশ্বাস বাইডেনের

অর্থনৈতিক দিক থেকে যুক্তরাষ্ট্রের দুর্বল হওয়ার সম্ভাবনা নাকচ করে কখনো ঋণখেলাপি না হওয়ার ব্যাপারে চীনকে আশস্ত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 11:31 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

চেংদু, চীন, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-অর্থনৈতিক দিক থেকে যুক্তরাষ্ট্রের দুর্বল হওয়ার সম্ভাবনা নাকচ করে কখনো ঋণখেলাপি না হওয়ার ব্যাপারে চীনকে আশস্ত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রে চীনের বিনিয়োগকৃত সম্পদ নিরাপদে থাকবে বলেও জানান তিনি। বাইডেন তার পাঁচদিনব্যাপী চীন সফরের শেষদিন সিচুয়ান বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় এ আশ্বাস দেন। চীনের সম্পদ কিভাবে যুক্তরাষ্ট্রের হেফাজতে নিরাপদ থাকবে তাও ব্যাখ্যা করেন তিনি। বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের আর্থিক সম্পদের ৮৭ শতাংশের মালিক যুক্তরাষ্ট্রের নাগরিকরা, যেখানে চীনের মালিকানা এক শতাংশ। আর যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের ৬৯ শতাংশের মালিকানা যুক্তরাষ্ট্রের নাগরিকদের যেখানে চীনের মালিকানা আট শতাংশ। তিনি বলেন, "শুধু চীনের বিনিয়োগ রক্ষা করতেই আমরা আগ্রহী এমন নয়, আমরা পুরো বিনিয়োগ রক্ষায়ই আগ্রহী। যুক্তরাষ্ট্র কখনো ঋণ খেলাপি হয়নি, ভবিষ্যতেও হবে না।" বক্তৃতায় বাইডেন ইরান ও উত্তর কোরিয়ার পরমাণু শক্তির উচ্চাকাঙ্খার বিষয়ে পশ্চিমা উদ্বেগ নিরসনে চীনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তবে তার এ সফরের মূল বিষয় ছিল অর্থনীতি। চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানের রাজধানী চেংদুতে বাইডেনের এ সফরকালে তার সঙ্গে ছিলেন চীনের ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৩৩০ ঘ.