২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৪

ইয়েমেনের জঙ্গি অধুষ্যিত দক্ষিণাঞ্চলে দুটি আত্মঘাতী বোমা হামলায় হামলাকরীসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 10:46 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

এডেন, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের জঙ্গি অধুষ্যিত দক্ষিণাঞ্চলে দুটি আত্মঘাতী বোমা হামলায় হামলাকরীসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। রোববার সকালে আলাদা দুটি জায়গায় হামলা দুটি হয় বলে জানিয়েছে দক্ষিণ ইয়েমেনের স্থানীয় সরকারী কর্মকর্তা ও আদিবাসী সূত্রগুলো। দক্ষিণ ইয়েমেনের আল আরকুব এলাকায় আদিবাসীদের একটি তল্লাশি চৌকির কাছে প্রথম হামলাটি হয়। আত্মঘাতী হামলাকারী তল্লশি চৌকির কাছে একটি গাড়ির ভেতর বোমা বিস্ফোরণ ঘটায়। এতে হামলাকারীসহ ঘটনাস্থলেই ৯ আদিবাসী নিহত হয়। আহত হয় সেখানে উপস্থিত অন্যান্য অনেকে। অপর হামলাটি ঘটে মুধিয়াহ এলাকায়। সেখানে এক আত্মঘাতী হামলাকারী লোকজনের ভিড়ের কাছে গিয়ে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে হামলাকারীসহ আরো তিনজন নিহত হয়। দক্ষিণ ইয়েমেনে জঙ্গি দমনে সেনা অভিযানে আদিবাসীরা যোগ দেওয়ায় তারা হামলার লক্ষ্যে পরিণত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫১৮ ঘ.