২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে দাঙ্গা: ফেইসবুকে উস্কানি দেওয়ায় ২ জনের দণ্ড

দাঙ্গার সময় ফেইসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস পোস্ট করার অভিযোগে দুই ব্যক্তিকে চার বছর করে কারাদণ্ড দিয়েছে ব্রিটেনের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 09:15 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

লন্ডন, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাঙ্গার সময় ফেইসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস পোস্ট করার অভিযোগে দুই ব্যক্তিকে চার বছর করে কারাদণ্ড দিয়েছে ব্রিটেনের একটি আদালত। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ অগাস্ট রাতে সহিংসতা উস্কে দেওয়ার জন্য ফেইসবুকে 'স্ম্যাশ ডাউন ইন নর্থউইচ টাউন' শিরোনামে একটি ইভেন্ট চালু করেন জর্ডান ব্ল্যাক শ (২০)। আর ব্রিটেনের উত্তরপশ্চিমাঞ্চলের একটি শহরে সহিংসতা ছড়িয়ে দেওয়ার জন্য ফেইসবুকে 'দ্য ওয়ারিংটন রাইঅটস' নামের একটি পৃষ্ঠা খোলেন পেরি সাটক্লিফি-কেনান (২২)। আদালতের রায়ে বলা হয়, "দেশের অন্যান্য অংশেও যখন চরম অরাজকতা চলছিলো তখন তারা দাঙ্গাকারীদের সংগঠিত করতে ও সহিংসতা ছড়িয়ে দিতে ফেইসবুক ব্যবহার করেছিলো।" পুলিশের গুলিতে মার্ক ডুগান নামের এক কৃষ্ণাঙ্গ যুবক নিহতের ঘটনাকে কেন্দ্র করে গত অগাস্ট লন্ডনে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষ হয়। তখন কিছু মানুষ লন্ডনে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। সহিংসতা ক্রমশ লন্ডনের বাইরে অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। টানা পাঁচ দিন ব্রিটেনজুড়ে সংঘর্ষ, ভাংচুর ও লুটপাটের পর ১০ অগাস্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৫০৯ ঘ.