টরন্টো, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কানাডার উত্তরাঞ্চলে রেজুলুট বে'র কাছে কানাডিয়ান ফার্স্ট এয়ারের একটি বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছে।
বিমানের অপর তিন আরোহী বেঁচে গেছেন বলে শনিবার জানিয়েছে ফার্স্ট এয়ার কর্তৃপক্ষ।
১৫ জন আরোহী নিয়ে বোয়িং ৭৩৭-২০০ মডেলের বিমানটি ইয়েলোনাইফ থেকে রেজুলেট বে-তে যাচ্ছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, রেজুলেট বে এয়ারপোর্টের মাত্র এক মাইল দূরে বিধ্বস্ত হয় বিমানটি।
কানাডার যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, সেনাবাহিনীর একটি দলও উদ্ধারকাজে যোগ দিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলেও জানিয়েছেন কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১২১৭ ঘ.
bdnews24