তেহরান, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অবৈধভাবে প্রবেশ ও সেখানে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই মার্কিন নাগরিককে আট বছরের কারাদণ্ড দিয়েছে ইরান।
শন বাউয়ের ও জোশ ফাত্তাল নামের দুই মার্কিন নাগরিককে এ সাজা দেওয়া হয়েছে বলে শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।
অবৈধভাবে ইরানে প্রবেশের অভিযোগে প্রত্যেককে তিন বছর করে এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে প্রত্যেককে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০০৯ সালের জুলাইয়ে ইরাকের উত্তরাঞ্চলে পর্বত আরোহণের সময় ইরানের সীমান্তে প্রবেশ করে আটক হন তিন মার্কিন নাগরিক।
একইসঙ্গে আটক হওয়া সারাহ শোর্ড গত বছর সেপ্টেম্বরে ৫ লাখ ডলারের বিনিময়ে জামিনে মুক্তি পেয়ে যুক্তরাষ্ট্রে ফিরে যান।
চিকিৎসার প্রয়োজনীয়তা ও মানবিক বিবেচনায় তাকে মুক্তি দেয় ইরানি কর্তৃপক্ষ।
২৮ বছর বয়সী বাউয়ের ও ফাত্তালের বিচার কাজ গত ফেব্র"য়ারিতে শুরু হয়ে ৩১ জুলাই শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/পিডি/২২২৩ ঘ.
bdnews24